Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমারের বিরুদ্ধে নালিশ জানিয়েছিল পাকিস্তান। সেই অভিযোগের ভিত্তিতে শুনানিতে হাজির হতে হলো সূর্যকুমারকে (Asia Cup)। শুক্রবার হতে পারে পরবর্তী সিদ্ধান্ত।
হ্যান্ডশেক বিতর্কে মতামত জানালেন সূর্যকুমার (Asia Cup)
পেহেলগাঁও ঘটনার পর এশিয়া কাপে প্রথমবার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। আর সেই ঘটনার জেরে মাঠে নামার আগে থেকেই চলছে বিতর্ক। বয়কটের ডাক দিয়েছিলেন অনেকে। ভারত-পাকিস্তান মাঠে নামার আগে থেকেই উত্তাপ ছড়িয়ে পড়েছিল মাঠের বাইরে। সেই ছবিই দেখা গেল মাঠেও। গ্রুপ পর্বের খেলায় ভারত ম্যাচ জেতার পর হ্যান্ডশেক না করেই ফিরে যায় ড্রেসিং রুমে আর সেই থেকেই বিতর্কের সূত্রপাত (Asia Cup)।
গ্রুপ পর্বে ম্যাচ জেতার পর ভারতীয় দলের অধিনায়ক পাহেলগাঁও জঙ্গি হানায় নিহতদের পাশে থাকার আশ্বাস দেন এবং ভারতীয় দলের জয়কে সেনাবাহিনীকে উৎসর্গ করার কথাও শোনা যায় তার মুখে। সূর্যকুমারের এই বক্তব্যকে রাজনৈতিক মন্তব্য বলে দাবি করে পাকিস্তান।
দুবাইয়ে গত রবিবার ভারত-পাকিস্তান সুপার ফোর ম্যাচ চলাকালীন পাকিস্তানের প্লেয়ারদের অঙ্গভঙ্গিকে প্ররোচনামূলক বলে মনে করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার আইসিসির কাছে অভিযোগ জানায় ভারতীয় বোর্ড। ভারত-পাকিস্তান ম্যাচকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের নয়া মোড় আসে বৃহস্পতিবার। ভারতের অভিযোগের জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সূর্যকুমার যাদবের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানায়। হ্যান্ডশেক না করার বিষয় নিয়ে পাকিস্তানের বক্তব্য সূর্যকুমার ক্রিকেটের স্পিরিট নষ্ট করেছেন। আর সেই নিয়ে অভিযোগ জানায় পাকিস্তান। ম্যাচ জেতার পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন সূর্যকুমার। ভারতীয় দলের অধিনায়কের বক্তব্য অনুযায়ী ‘কিছু বিষয় খেলোয়াড়সুলভ আচরণের থেকেও বড়।’

আরও পড়ুন: Stock Market: টালমাটাল অবস্থাতেও এই পাঁচ স্টকে নজর রাখার পরামর্শ
আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনকে নিয়োগ করা হয় বিষয়টি দেখার জন্য। আর সেই অভিযোগের ভিত্তিতেই শুনানিতে হাজির হলেন সূর্যকুমার যাদব। হ্যান্ডশেক বিতর্কে তার বক্তব্য শোনা হয়েছে। সেই বক্তব্য শুনেছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। সূত্রের খবর শুক্রবারই এই বিষয়ে রায় ঘোষণা করতে পারেন রিচি। সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই জানা যাবে সূর্যকুমারের ভবিষৎ সম্পর্কে। যদিও এই ম্যাচের কোনও মূল্য নেই। ভারত দাপটের সাথে পৌঁছে গেছে ফাইনালে। আর ফাইনালে ভারতের মুখোমুখি পাকিস্তান (Asia Cup)।


