Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ভাতা প্রদানে বিরাট কারচুপি! বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার ওয়েটিং লিস্ট বাতিল করে নথিপত্র খতিয়ে দেখতেই একে একে বেরিয়ে আসছে বিস্ফোরক তথ্য! বিধবা ভাতা পাচ্ছিলেন অল্পবয়সি পুরুষেরা! আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড দিয়ে যাচাই প্রক্রিয়ায় ভুয়ো (Pension Fraud) উপভোক্তার তালিকায় একেবারে শীর্ষস্থানে উঠে এসেছে সিউড়ি পুরসভা।
অযোগ্যদের ১৫ শতাংশই পুরুষ! (Pension Fraud)
নথি যাচাইয়ের প্রাথমিক পর্বেই সিউড়িতে (Siuri Municipality) ৬,৮৭৮ জন অযোগ্য উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে। সবথেকে চমকপ্রদ তথ্য, চিহ্নিত অযোগ্যদের মধ্যে প্রায় ১৫ শতাংশই নাকি অল্পবয়সি পুরুষ, যাঁরা বছরের পর বছর বিধবা ভাতা পাচ্ছিলেন! পাশাপাশি, ৫০ শতাংশেরও বেশি উপভোক্তার প্রকৃত বয়স বার্ধক্য ভাতার নির্ধারিত ৬০ বছরের চেয়ে অনেক কম। পুরসভা সূত্রে জানা গিয়েছে, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় সিউড়িতে মোট ১৫,০৬৯ জন ভাতা পান (Pension Fraud)। এখনও ৩,৫৬৮ জনের ভেরিফিকেশন বাকি। পুরো প্রক্রিয়া শেষ হলে বাদ পড়া অযোগ্যদের সংখ্যা বেড়ে ৮ হাজার ছাড়াতে পারে! অর্থাৎ মোট উপভোক্তার অর্ধেকেরও বেশি ভুয়ো হওয়ার আশঙ্কায় ঘুম উড়েছে পুর প্রশাসনের।
আরও পড়ুন:Bageshwar Baba Controversy: ‘পাখণ্ডি’ মন্তব্যের জের, বাগেশ্বর বাবার বিরুদ্ধে দায়ের FIR!
কিন্তু কীভাবে ঘটল নজিরবিহীন দুর্নীতি (Pension Fraud)? ওয়াকিবহাল মহলের অনুমান, পরিবারের প্রবীণ বা প্রকৃত ভাতাভোগী সদস্যের মৃত্যুর পর তাঁর নাম না কাটিয়ে পরিবারেরই অন্য কারও আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে দেওয়া হয়েছিল। কিংবা টাকার লোভে বেআইনিভাবে এই তালিকা তৈরি করা হয়েছিল। তবে কীভাবে এইসব ভুয়ো নাম তালিকায় ঢুকল এবং কারা এই ফাইলে অনুমোদন দিলেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্পষ্ট প্রমাণ মিললে যুক্ত সরকারি আধিকারিক বা প্রাক্তন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করবে নবান্ন।
আরও পড়ুন:Shubhanakar Sarkar: ‘বাংলা-বাঙালির সংস্কৃতিকে কোণঠাসার চক্রান্ত’, বিজেপির বিরুদ্ধে সরব শুভঙ্কর সরকার
এই কারচুপির জেরে যাতে প্রকৃত যোগ্যরা ভাতা থেকে বঞ্চিত না হন, তার জন্য নড়েচড়ে বসেছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) নির্দেশ মেনে খুব শীঘ্রই দু’দিনের বিশেষ জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। সেখানে সরাসরি নতুন করে নথি জমা নিয়ে যোগ্য উপভোক্তাদের তালিকা প্রকাশ করা হবে (Pension Fraud)। এখন একটাই প্রশ্ন, ভুয়ো নাম কাটিয়ে কবে সরকারি ভাতার সঠিক সুবিধা পাবেন সিউড়ির প্রকৃত দুঃস্থ মানুষেরা?


