Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নাইট রাইডার্সের এমনি বেহাল দশা চলতি আইপিএল-এ। তার মধ্যে পাথিরানাকে নিয়ে বাড়ছে সংশয় (Matheesha Pathirana)।
KKR-র হয়ে নামতে দেখা যাবে পাথিরানাকে? (Matheesha Pathirana)
একদিকে এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি কেকেআর। অন্যতম সমস্যার কারণ কলকাতার পেস বোলিং। যদিও স্পিন বিভাগেও খুব বেশি উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। তবু আশা করা হচ্ছিল লঙ্কান পেসার পাথিরানা যদি দলের সঙ্গে যোগ দেন তবে কিছুটা ভরসা পেতে পারে কেকেআর (Matheesha Pathirana)।
কিন্তু তাঁকে নিয়ে জল্পনা এবং ধোঁয়াশা দুইই বিদ্যমান। আর এর মধ্যেই ফিটনেস পরীক্ষায় পাস করতে পারেননি আরেক লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। যার ফলে আইপিএল খেলার ছাড়পত্র পাননি তিনি। তাঁর বদলে লখনউ সুপার জায়ান্টস কর্তৃপক্ষ দলে নিল দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডেকে।

আরও পড়ুন: Uttar Pradesh: যমুনা নদী-এ ভক্তবোঝাই নৌকা ডুবি, মৃত ১০, নিখোঁজ বহু
কিন্তু মাথিসা পাথিরানার আইপিএল খেলা এখনও বড় প্রশ্ন চিহ্নের মুখে। ১৮ কোটি টাকায় নেওয়া এই পেসার কবে যে কলকাতার হয়ে নামতে পারবেন সেটার কোনও স্পষ্ট জবাব নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন চোট পান তিনি। আর তিনিও হাসারাঙ্গার মতো ফিটনেস ছাড়পত্র পাননি। এরপরের ফিটনেস পরীক্ষা রয়েছে আগামী সপ্তাহে। এবার যদি সেই টেস্ট পাস করতে পারেন তিনি তবে এপ্রিলের শেষের দিকে কেকেআর শিবিরে যোগ দিলেও দিতে পারেন। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি না হয়ে যায়।
আরসিবি-র হয়ে নুয়ান তুষারারও আইপিএল খেলা অনিশ্চিত। ফিটনেস পরীক্ষায় পাস না করায় তাঁকে ছাড়পত্র দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ জোরে বোলার আদালতের দ্বারস্থ হয়েছেন এই ক্রিকেটার। বোর্ড আদালতকে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। এখন দেখার এই জল গড়ায় কতদূর (Matheesha Pathirana)।


