Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ওপেনার শিখর (Shikhar Dhawan Marriage) ধবনের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। দীর্ঘদিনের সঙ্গী সোফি শাইনের সঙ্গে এবার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন তিনি। সূত্রের খবর, দিল্লিতেই হবে এই বিয়ের অনুষ্ঠান। তবে চেনা জাঁকজমক বা বিশাল আয়োজনের পথে হাঁটছেন না ধবন। ঘনিষ্ঠ বন্ধু, প্রাক্তন সতীর্থ এবং ক্রিকেট ও বলিউড জগতের হাতে গোনা কিছু পরিচিত মুখ নিয়েই সারবেন জীবনের এই বিশেষ দিন।
একাধিকবার প্রকাশ্যে বিচ্ছেদের যন্ত্রণা (Shikhar Dhawan Marriage)
শিখর ধবনের ব্যক্তিগত জীবন এক সময় নানা টানাপোড়েনের (Shikhar Dhawan Marriage) মধ্যে দিয়ে গিয়েছে। তাঁর প্রথম স্ত্রী ছিলেন আয়েশা মুখোপাধ্যায়। সেই সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। একাধিকবার প্রকাশ্যে এসেছে বিচ্ছেদের যন্ত্রণা। এমনও অভিযোগ উঠেছিল, ছেলের সঙ্গে দেখা করার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছিল তাঁকে। শেষ পর্যন্ত আইনি বিচ্ছেদের মাধ্যমে সেই অধ্যায়ের ইতি টানেন ধবন।

দু’বছর ধরেই সোফি শাইনের সঙ্গে ঘনিষ্ঠ (Shikhar Dhawan Marriage)
ডিভোর্সের পর গত প্রায় দু’বছর ধরেই সোফি শাইনের সঙ্গে ঘনিষ্ঠভাবে (Shikhar Dhawan Marriage) দেখা গিয়েছে তাঁকে। সামাজিক মাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন দু’জনেই। ধবনের ঘনিষ্ঠ মহলের দাবি, এই সম্পর্ক নিয়ে তাঁরা দু’জনেই আত্মবিশ্বাসী এবং পরবর্তী জীবনের পথে একসঙ্গে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন শুরু নিয়ে দু’জনের মধ্যেই রয়েছে ইতিবাচক মানসিকতা।
ইডির ডাক
ব্যক্তিগত জীবনের সুখবরের পাশাপাশি সম্প্রতি অন্য একটি কারণে শিরোনামে উঠে এসেছিলেন শিখর ধবন। একটি অবৈধ অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত অর্থ পাচার মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, সংশ্লিষ্ট বেটিং প্ল্যাটফর্মের প্রচারমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই কারণেই তাঁর বক্তব্য রেকর্ড করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বিপুল অঙ্কের অর্থ লেনদেন ও কর ফাঁকির অভিযোগ
ইডি সূত্রে জানা গিয়েছে, এই বেটিং অ্যাপের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ লেনদেন ও কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। একই মামলায় প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ ও যুবরাজ সিংহকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। শুধু ক্রিকেটারই নন, বলিউড অভিনেতা সোনু সুদ এবং উর্বশী রউতেলাকেও তদন্তের আওতায় আনা হয়েছে।

আরও পড়ুন: Bangladesh Hindu Death: চোর সন্দেহে তাড়া, জলে ঝাঁপ দিতেই বাংলাদেশে মৃত হিন্দু যুবক
এর আগেও তেলঙ্গানা পুলিশ একাধিক নামী অভিনেতার বিরুদ্ধে অনলাইন বেটিং সংক্রান্ত অভিযোগ দায়ের করেছিল। যদিও সংশ্লিষ্ট অনেক তারকাই দাবি করেছেন, যেসব দেশে বা অঞ্চলে অনলাইন বেটিং আইনসম্মত, কেবল সেখানেই তাঁরা সংশ্লিষ্ট সংস্থার প্রচার করেছেন।


