Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গত কয়েক দিনের ধারাবাহিক বৃদ্ধির জেরে এই সংস্থার স্টক এক সপ্তাহেই দ্বিগুণ রিটার্ন দিয়েছে লগ্নিকারীদের (Meesho)।
লগ্নিকারীদের দ্বিগুণ লাভ (Meesho)
বাজারে পা রাখার সময় থেকেই এই সংস্থার স্টক নিয়ে আগ্রহ ছিল। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাজারে এসেছিল এই ই-কমার্স সংস্থা আর অল্প কিছুদিনের মধ্যেই মাল্টিব্যাগার স্টক হওয়ার দিকে এগোচ্ছে মিশো। লিস্টিংসেই ৪৬ শতাংশ দর বেড়েছিল। বিগত কিছুদিন ধরে ধারাবাহিক বৃদ্ধির কারণে এই স্টকের দাম হয়েছে ইস্যু প্রাইসের দ্বিগুণ। অল্প কিছুদিনের মধ্যে এই সংস্থার শেয়ার দর বিপুল বৃদ্ধি হয়েছে (Meesho)।
এই ই-কমার্স সংস্থার ইস্যু প্রাইস ছিল ১১১ টাকা। গত সপ্তাহে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই স্টকের লিস্টিং হয়েছিল ১৬২.৫০ টাকায় এবং বম্বে স্টক এক্সচেঞ্জ লিস্টিং হয়েছিল ১৬১.২০ টাকায়। লিস্টিংয়ের দিনই এই স্টকের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে বেড়ে হয়েছিল ১৭২.৭০ টাকা। তার পর থেকে ধারাবাহিক ভাবে এই স্টকের দাম বেড়েছে। সেনসেক্স ও নিফটি৫০-র পতনের মধ্যেও এই স্টকের বৃদ্ধি হয়েছে।
বৃহস্পতিবারের ট্রেডিংয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই স্টকের দাম পৌঁছেছিল ২৩৩.৬০ টাকায়। অর্থাৎ ইস্যু প্রাইসের থেকে ১১০ শতাংশ দাম বেড়েছে এই স্টকের। শেষ তিন ট্রেডিং সেশনে এই স্টকের দাম বেড়েছে যথাক্রমে ২০ শতাংশ, ৫.৬ শতাংশ এবং ৩.৪ শতাংশ।

আরও পড়ুন: Laxmi Rajyog: বুধ-শুক্রের মিলনে লক্ষ্মী নারায়ণ রাজযোগে বদলাবে তিন রাশির ভাগ্য!
গ্লোবাল ব্রোকারেজ সংস্থা মিশোর স্টকে ‘buy’ রেটিং দেওয়ার পরে আরও বৃদ্ধি হয় এই সংস্থার স্টকের। মার্ককেট বিশেষজ্ঞদের দেওয়া টার্গেট প্রাইস পার করেছে এই ই-কমার্স সংস্থা (Meesho)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


