Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম দিনই মেলবোর্নে পড়ল ২০ উইকেট। ব্যাটিং অর্ডারে পরে নেমেও ভাগ্য ফিরল না কলকাতার সবচেয়ে দামি ক্রিকেটারের (Ashes Test)।
প্রথম দিনেই উইকেটের ঝড় মেলবোর্নে (Ashes Test)
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ইতিমধ্যেই সিরিজ নিজেদের ঘরে তুলে ফেলেছে অজি শিবির। এখন তাঁদের লক্ষ্য ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার আর ইংল্যান্ড এখন লড়াই করবে হোয়াইটওয়াশ বাঁচিয়ে মানরক্ষার। তবে এই ম্যাচে অজি শিবিরে নেই কামিন্স। অন্যদিকে চোট পেয়ে দলের বাইরে ইংরেজ পেসার আর্চার। তবে অস্ট্রেলিয়া সিরিজ জিতেও যে বাকি দুই ম্যাচ কোনঅভাবে হালকাভাবে নেবে না সেটাই বলা বাহুল্য (Ashes Test)।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ। আর প্রথম দিনেই মেলবোর্নের পিচে বয়ে গেল উইকেটের ঝড়। দুই দল মিলিয়ে প্রথম দিনই ২০ উইকেট পড়ল। অন্যদিকে কলকতার সবথেকে মূল্যবান তারকা ক্যামেরন গ্রিন। ২৫.২০ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে KKR, পরপর দুই ম্যাচেই হতাশকরলেন এই অলরাউন্ডার। তবে এই পিচের নাটকীয় রূপ দেখার পরেও পিচ নিয়ে তেমন সমালোচনা বা চর্চা হচ্ছে না যতটা ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্টে দেখা গিয়েছিল।
শুক্রবার বক্সিং ডে টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আর তাঁর সিদ্ধান্ত যে সঠিক সেটাই সত্যি প্রমাণ হলো। ইংরেজ বোলারদের দাপটে ১৫২ রানে শেষ হয়ে যায় অজি শিবিরের ব্যাটিং লাইন-আপ। তার জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড আরও বেশি ব্যর্থ হয়। তাঁদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১০ রানে।

প্রথম ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটিং এখনই মানযোগ্য হয়নি। দলের অধিনায়ক কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছে স্টিভ স্মিথ। ৪৫.২ ওভারে মাত্র ১৫২ রানেই শেষ হয়ে যায় স্মিথের দলের ইনিংস। দলের হয়ে সর্বাধিক রান করেন মাইকেল নাসের (৩৫)। ট্র্যাভিস হেড ১২, জেক ওয়েদারাল্ড ১০, মার্নাস লাবুশেন ৬ রান করে আউট হন। অধিনায়ক স্মিথ মাত্র ৯ রান করেন। উসমান খোয়াজা ২৯ ও অ্যালেক্স ক্যারি ২০ রান (Ashes Test)।

এর পর ক্যামেরন গ্রিন ও নেসের সপ্তম উইকেটে সর্বাধিক ৫২ রানের জুটি গড়েন। গ্রিন ১৭ রান করেন। নেসের ৪৯ বলে ৩৫ রানের ইনিংসে ৭টি চার মারেন। স্টার্ক ১ রান ও বোল্যান্ড শূন্য রানে আউট হন। এই ম্যাচে অস্ট্রেলিয়া কোনও বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই মাঠে নেমেছে। ইংল্যান্ডের হয়ে জশ টাং সর্বাধিক ৫ উইকেট নেন। গাস অ্যাটকিনসন ২ উইকেট, ব্রাইডন কার্স ও অধিনায়ক স্টোকস ১টি করে উইকেট পান (Ashes Test)।

কলকাতা নাইট রাইডার্স গ্রিনকে ২৫.২০ কোটি টাকার রেকর্ড অঙ্কে দলে নিয়ে আলোচনার কেন্দ্রে বসিয়েছে। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে মর্যাদার অ্যাশেজ সিরিজে গ্রিনের ব্যাট-বল একেবারেই নীরব। তাঁর ধারাবাহিক ব্যর্থতায় অজি শিবিরে চিন্তার ভাঁজ, আর সেই কারণেই চতুর্থ টেস্টে তাঁর অবনমন হয়। তবুও ভাগ্য ফেরেনি। এই ইনিংসেও ব্যর্থ হলেন গ্রিন। তাঁর ব্যর্থতা কলকাতার ফ্যানদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে।
অস্ট্রেলিয়ার এই রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দলের অবস্থা হয় আরও শোচনীয়। ১৬ রানে চার উইকেট হারিয়ে ইংল্যান্ড শিবরের কঙ্কালসার অবস্থা বেরিয়ে এসেছে। জ্যাক ক্রলি ৫ রান, বেন ডাকেট ২ রান, জ্যাকব বেথেল ১ রান করে আউট হন। জো রুট ফেরেন শূন্যতে। মিচেল স্টার্কের শিকার হন ক্রলি ও ডাকেট। আর বেথেল ও রুটকে ফেরান মাইকেল নেসের। পুরো সিরিজ জুড়েই ইংল্যান্ড দলের এই শোচনীয় হাল আর যার কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে ইংল্যান্ড দলকে। বেন স্টোকসদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অতিরিক্ত মদ্যপান করার।
এর পর ব্রুক ও স্টোকস পঞ্চম উইকেটে ৫০ রানের জুটি গড়েন। তবে আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে ব্রুক আউট হন। তিনি ৩৪ বলে ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪১ রান করেন। পরবর্তীতে জেমি স্মিথ ২ রান, উইল জ্যাকস ৫ রান করে আউট হন।
অধিনায়ক স্টোকসও বেশিক্ষণ টিকতে পারেননি, ১৬ রান করে ফেরেন। গাস অ্যাটকিনসন অবশ্য ২৮ রানের একটি ইনিংস খেলেন। ব্রাইডন কার্স ৪ ও জশ টং ১ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে মাইকেল নেসার সর্বাধিক ৪ উইকেট নেন। স্কট বোল্যান্ড ৩ উইকেট, মিচেল স্টার্ক ২ উইকেট এবং ক্যামেরন গ্রিন ১ উইকেট পান। ইংল্যান্ডের আট জন ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ হন (Ashes Test)।


