Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘আপনি সেরা, আমি আপনার মতো হতে চাই।’ কানাডার ৫১তম জি৭ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কথোপকথন ফের চর্চায়(Melodi)।মঙ্গলবার কানাডার কানানাস্কিসে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেছেন ইতালের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। যার জেরে ফের নজর কেড়েছে ‘মেলোডি’। আর তাঁদের এক ফ্রেমে দেখা যেতেই সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।
এক ফ্রেমে ‘মেলোডি’ (Melodi)
জি৭ সম্মেলনের ফাঁকে মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জর্জিয়া মেলোনি(Melodi)। আর দেখা হতেই দুজনের মধ্যে হওয়া আলাপচারিতা সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ফিরিয়ে এনেছে সেই পুরনো ‘মেলোডি’ স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে দুই নেতা একে অপরের সঙ্গে দেখা হতেই করমর্দন করছেন। একে অপরের কুশল সম্পর্কে জিজ্ঞাসা করছেন। কুশল বিনিময়ের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে মেলোনিকে বলতে শোনা গিয়েছে, ‘আপনি সেরা, আমি আপনার মতো হতে চেষ্টা করছি।’ জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাসতে এবং ইতালির প্রধানমন্ত্রীর প্রতি ‘থাম্বস আপ’ ইশারা করতে দেখা গেছে।অন্যদিকে মেলোনির সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘ভারত ও ইতালির মধ্যে সম্পর্কের গভীরতা আরও বাড়ছে। ভবিষ্যতে দুই দেশ একে অপরকে সহযোগিতার মাধ্যমে আরও এগিয়ে যাবে বলেই আশা করছি।’

ভারত-ইতালি সম্পর্ক (Melodi)
জি-২০ সম্মেলন থেকে শুরু করে সিওপি২৮, গত এক বছরে একাধিক আন্তর্জাতিক মঞ্চে মোদী-মেলোনির দেখা হয়েছে এবং সেই সব মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে(Melodi)। দুই নেতার মধ্যে যতবারই দেখা হয়েছে ততবারই উষ্ণ সম্পর্কের ছবিই ধরা পড়েছে। দুই নেতা এর আগে সেলফিও তুলেছেন এর আগে। এবারের জি৭-এও সেই একই ছবি ধরা পড়ল। গত বছর জি৭ সম্মেলন হয়েছিল ইতালিতেই। সেবার মোদী-মেলোনির মধ্যে হওয়া ‘নমস্তে’ গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। নেটাগরিকদের একাংশ, এই সাক্ষাৎকে ‘মেলোডি মোমেন্ট’ বলে আখ্যা দিয়েছিলেন।২০২৩ সালে দুবাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জর্জিয়া মেলোনির সাক্ষাতের পরই এই ‘মেলোডি’ শব্দটি চর্চায় রয়েছে। ‘সিওপি২৮ ক্লাইমেট সামিট’-এ মোদীর সঙ্গে ছবি তুলে তার ক্যাপশনে ‘মেলোডি’ লিখেছিলেন ইতালির প্রধানমন্ত্রী। তারপর থেকেই এই দুই রাষ্ট্রনেতার দেখা হলে এই নামেই ডাকা হয় তাঁদের।

‘ভাল বন্ধু’ জর্জিয়া মেলোনি (Melodi)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ভাল বন্ধু’ জর্জিয়া মেলোনি অহরহ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করেন (Melodi)। সমালোচকরা অনেকেই বলেন, মেলোনি ও মোদীর এই বন্ধুত্বের একটা বড় কারণ, দু’জনের প্রায় একইরকম চিন্তাভাবনা। দুই রাষ্ট্রনায়কই বিশ্বের অন্যতম তাবড় দক্ষিণপন্থী মুখ বলে পরিচিত এবং দু’জনেই নিজের দেশে প্রবল জনপ্রিয়।দুবাইতে সিওপি২৮ শীর্ষ সম্মেলনের সময় তোলা একটি ছবিও রয়েছে। যেখানে মেলোনি ছবিটির ক্যাপশনে লেখেন, ‘সিওপি২৮-এ ভাল বন্ধু, #Melodi।’
আরও পড়ুন-FASTag: সারা বছর দিতে হবে না টোল ট্যাক্স! একটি পাসেই সারা বছর ফ্রি ফাসট্যাগ
জি-৭ সম্মেলনে প্রধানমন্ত্রী (Melodi)
এদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন যে জি-৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি ভারতীয় অর্থনীতির আকার এবং গতিশীলতা এবং ভারতের নেতৃত্বের অবস্থানের প্রতিফলন(Melodi)। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী ২০১৮ সাল থেকে প্রতিটি জি-৭-তে যোগ দিয়েছেন, যা ভারতীয় অর্থনীতির আকার, ভারতীয় অর্থনীতির গতিশীলতা, ভারতীয় প্রযুক্তি, জি-২০ এবং তার বাইরেও বিভিন্ন স্থানে ভারত যে নেতৃত্বের অবস্থানে রয়েছে তার প্রতিফলন। সুতরাং জি-৭-এর সভাপতি হিসেবে, সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীকে আতিথ্য দেওয়া সম্পূর্ণ স্বাভাবিক, সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ। আমি সম্পূর্ণরূপে আশা করি প্রধানমন্ত্রী আগামী বছরও জি-৭-তে উপস্থিত থাকবেন।’



