Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপ শেষ। কিন্তু আলোচনার শেষ নেই। ফাইনালে স্পেন বনাম আর্জেন্টিনা ম্যাচ (Messi Referee) ঘিরে একের পর এক বিতর্ক উঠে আসছে। আর বেশিরভাগ বিতর্কই আর্জেন্টিনার বিরুদ্ধে। একটা গোটা টুর্নামেন্টজুরে আর্জেন্টিনাকে নিয়ে শুধুই বিতর্ক চলছে। তাদের খেলার থেকে বেশি আলোচনা চলছে আচরণ নিয়ে। আবার ফিফা তাদের নাকি সুবিধা দিচ্ছে। এমন অভিযোগও তোলা হয়েছে ফুটবলভক্তদের পক্ষ থেকে। তারা নাকি রেফারিরও সুবিধা পাচ্ছেন। এই বিতর্ক থেকে বাদ যাননি লিওনেল মেসিও। তিনি নাকি ফাইনাল ম্যাচে রেফারিকে বিভ্রান্ত করারা চেষ্টা করেছেন। সত্যি কি তাই?
কী ঘটেছিল? (Messi Referee)
ফাইনাল ম্যাচে লাল কার্ড দেখেন এনজো ফের্নান্দেজ। স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসিকে ফাউল করেছিলেন তিনি। তাই যখন এনজোকে লাল কার্ড দেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন রেফারি স্লাভকো ভিনচিচ (Messi Referee)। সেই সময় মাঠের অন্য প্রান্তে মাটিতে পড়েছিলেন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। তারও নাকি চোট লেগেছিল। এই বিষয়টি দেখে মেসি বারবার রেফারির কাছে গিয়ে তাগলিয়াফিকোর চোট পরীক্ষা করার অনুরোধ জানাতে থাকেন। এই আচরণের নিন্দা করেছেন অনেকেই। কারণ ম্যাচের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখার পরই নেটিজেনদের দাবী মেসি রেফারিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।

সেই ভিডিয়ো ফুটেজে দেখা যায়, তাগলিয়াফিকো মাটিতে পড়ে ছটপট করছেন। কিন্তু তিনি পুরোটাই যে প্লে অ্যাক্টিং করেছেন, দাবী নেটিজেনদের। তাছাড়া ফের্নান্দেজ যেখানে ফাউল করেছিলেন, সেখান থেকে তিনি অনেকটাই দূরে ছিলেন এবং তাঁর কাছাকাছি স্পেনের কোনও ফুটবলারই উপস্থিত ছিলেন না। সতীর্থ ফের্নান্দেজকে লাল কার্ডের হাত থেকে বাঁচানোর জন্য রেফারির মনযোগ ঘোরাতে চেয়েছিলেন তিনি। আর এই তাঁকে মেসি সরাসরি সমর্থন করেছেন। তাই প্রশ্ন উঠেছে মেসির মতো ফুটবলারের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে। নেটিজেনরা মনে করে মেসির এরকম ভাবে মিথ্যে অভিনয়ের আশ্রয় নেওয়া উচিত হয়নি।
আরও পড়ুন: FIFA Argentina: আর্জেন্টিনা কি সুবিধা পাচ্ছে? ফিফাকে নিয়ে প্রশ্ন!
ক্ষমা চাইলেন এনজো (Messi Referee)
অন্যদিকে, লাল কার্ড দেখে মাঠ ছাড়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন এনজো ফের্নান্দেজ। তিনি লেখেন, বছরের পর বছর ধরে দল হিসেবে তাঁরা নিজেদের সেরা খেলাটা খেলছেন। জেতা বা হারের ওপরে হল এই জার্সির ঐতিহ্য রক্ষা করা। এই স্তরে লড়াই করতে পেরে তিনি অত্যন্ত গর্বিত।



