Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যত দিন যাচ্ছে যাত্রীর সংখ্যা তত বেড়ে চলেছে (Metro Railway Kolkata)। যার ফলে কলকাতা মেট্রো রেলের আদি রুট এসপ্ল্যানেড ও দমদম স্টেশনের পরিস্থিতি। গভীর চিন্তায় ফেলেছে ওই দু’টি স্টেশনে কর্মরত মেট্রোর কর্মীদের। দু’টি স্টেশনের মধ্যে দমদমে যাত্রীর সংখ্যা মাঝেমধ্যেই ৬০ হাজার পার করছে। এর থেকে খুব পিছিয়ে নেই এসপ্ল্যানেডও।
পুজোর আগেই রেকর্ড ভাঙ্গছে যাত্রী? (Metro Railway Kolkata)
বিশেষত দুর্গাপুজোর সময় ছাড়া কলকাতা মেট্রো যে কোনও কাজের দিনে সর্বাধিক যাত্রিপরিবহণের রেকর্ড এ বছর ১ সেপ্টেম্বর। সূত্র মারফত জানা যায়, সে দিন মেট্রোর যাত্রিসংখ্যা ছিল প্রায় ৮ লক্ষ ৭ হাজার। তার মধ্যে ব্লু লাইন দিয়েই যাতায়াত করেছিলেন ৫ লক্ষ ৮৩ হাজার যাত্রী। ওই দিন দমদম ও এসপ্ল্যানেড স্টেশনের যাত্রিসংখ্যা ছিল যথাক্রমে ৬৬ হাজার এবং ৫৭ হাজার।
বদলের পরিণতি! (Metro Railway Kolkata)
মানুষ বদল ঘটে আবার আবার তারাই বিরক্ত হয়। এ বছরই ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে উদ্বোধন করেন নোয়াপাড়া থেকে বিমানবন্দর ইয়েলো লাইনের। একই সঙ্গে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ ২.৪৫ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গপথে সে দিনই মেট্রোর রেক চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার পরে কলকাতা মেট্রো একসঙ্গে জুড়ে দিয়েছ বিমানবন্দর এবং হাওড়া ও সল্টলেককে। এবং এরই পরিণতিতে রাতারাতি বেড়ে গিয়েছে কলকাতা মেট্রোর ব্লু লাইনের যাত্রিসংখ্যা।
যেমন ভাবা তেমন কাজ হয় না যে আর! (Metro Railway Kolkata)
হাওড়া ময়দান থেকে মেট্রোপথে এসপ্ল্যানেড যাওয়ার সুবিধে হওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতা মেট্রোয় দেখা দিয়েছে নতুন এক ধরনের সমস্যা। সেটা হলো, লাগেজ নিয়ে মেট্রোয় ওঠার সমস্যা। মেট্রোয় করে হাওড়া স্টেশনে যাওয়ার সুবিধে হতেই দূরপাল্লার বহু ট্রেনের যাত্রীদের একাংশ ট্রেন ধরতে এবং হাওড়া ছেড়ে বেরনোর জন্য মেট্রো পথকে বেছে নিয়েছেন। যার ফলে তল্পিতল্পা নিয়ে যাত্রীদের একাংশের মেট্রোয় ওঠা এখন রোজকার ঘটনা।
কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশিকা! (Metro Railway Kolkata)
খবর সূত্রে জানা যায়, যদিও লাগেজ পরিবহণ নিয়ে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশিকা হলো, ‘শুধু হ্যান্ড লাগেজ অর্থাৎ ছোট ব্যাগ ছাড়া অন্য কোনও লাগেজ নিয়ে মেট্রোর কামরায় ওঠার নিয়ম নেই।’ মেট্রোর নির্দেশিকা অনুযায়ী, ‘ব্যাগের ওজন কোনও ভাবেই ১০ কেজির বেশি হবে না এবং ব্যাগের আয়তন যেন অন্য যাত্রীদের অসুবিধের কারণ না–হয়।’
আরও পড়ুন:Local Train Cancel: বাতিল বহু ট্রেন, বাড়ি ফিরবেন কিভাবে?
মেট্রোর যাত্রিসংখ্যা!
সাধারণ কাজের দিনে মেট্রোর যাত্রিসংখ্যা ৭ লক্ষ পার করে যাচ্ছে। পুজোর সময়ে সেই সংখ্যা কোথায় পৌঁছবে এবং তার ফলে পরিস্থিতি কী দাঁড়াবে, সেটা ভেবে মেট্রোর বহু কর্মীই আতঙ্কিত।



