Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আবারও মেট্রো পরিষেবায় অঘটন (Metro Service Disrupted), আর তাতেই ভোগান্তিতে পড়লেন যাত্রীরা। শনিবার দুপুরে কালীঘাট মেট্রো স্টেশনে এক মধ্যবয়স্কা মহিলাকে রেললাইনে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি অসাবধানতাবশত পড়ে যান অথবা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ঘটনাটি নজরে আসতেই দ্রুত পদক্ষেপ করে মেট্রোর কর্মীরা তাঁকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক অনুমান (Metro Service Disrupted)
মেট্রো কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, মহিলাটি (Metro Service Disrupted) আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঘটনার জেরে দুপুর ১টার পর থেকেই ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত আংশিক পরিষেবা চালু থাকলেও, পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য।
পরিস্থিতি সামাল দেবার চেষ্টা
পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নেয় মেট্রো কর্তৃপক্ষ। মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা সচল রাখা হয়। পরে জানানো হয়, দুপুর ১টা ৬ মিনিট নাগাদ আপ লাইনে এই ঘটনা ঘটে। উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়।
আরও পড়ুন: Afghanistan Earthquake: ভয়াবহ ভূমিকম্প কাবুলে, মৃত ৮
মেট্রোর তরফে দাবি করা হয়েছে, দুপুর ১টা ২৯ মিনিটের মধ্যেই পুরো ব্লু লাইনে ট্রেন চলাচল পুনরায় চালু করা সম্ভব হয়েছে। যদিও একাংশ যাত্রীর অভিযোগ, পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লেগেছে। উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই মেট্রো পরিষেবায় একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। গত শনিবার ব্রেক জ্যামের কারণে ব্লু লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছিল। তার আগের দিন গ্রিন লাইনেও একই রকম সমস্যা দেখা যায়। ধারাবাহিক এই বিঘ্নে যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।


