Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব (Water logging in Kolkata) দুর্গাপুজোর ঠিক আগেই যেন দুর্যোগে তছনছ কলকাতা। একটানা রাতভর ভারী বৃষ্টিতে রীতিমতো জলমগ্ন শহর। কলকাতা, সল্টলেক এবং আশপাশের এলাকা পরিণত হয়েছে জলবন্দি নগরীতে। কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার কোমর ছাড়িয়ে। বহু আবাসনের নিচতলা জলের তলায়, রাস্তাঘাটে বন্ধ হয়ে গিয়েছে স্বাভাবিক চলাচল।
বৃষ্টির জল থাবা বসিয়েছে উৎসবের সাজে (Water logging in Kolkata)
এই দুর্যোগে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে পুজোর (Water logging in Kolkata) প্রস্তুতি। বহু মণ্ডপে জল ঢুকে পড়েছে, কোথাও রঙের কাজের আর নামগন্ধ নেই। কাঠামো ভেঙে পড়েছে একাধিক জায়গায়, বিজ্ঞাপনের গেটও ভেঙে পড়ে পড়ে রয়েছে রাস্তায়। কলকাতার উত্তর থেকে দক্ষিণ- প্রায় সব অঞ্চলেই বৃষ্টির জল থাবা বসিয়েছে উৎসবের সাজে।
লকগেট খুললেও জল বেরোতে না পেরে উলটে ফিরে আসছে শহরে (Water logging in Kolkata)
পুরসভার কন্ট্রোল রুমে পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হয়েছিলেন কলকাতার (Water logging in Kolkata) মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায়, “এত বছরে এমন প্রবল বর্ষা দেখিনি। মাত্র পাঁচ-ছয় ঘণ্টায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে- এই মাত্রার জলধারা কলকাতার পরিকাঠামো সামলাতে পারেনি।” মেয়র আরও জানান, সমুদ্র ও নদীর জলস্তর একসঙ্গে বেড়ে যাওয়ায় ক্যানালগুলিও উপচে পড়েছে। ফলে লকগেট খুললেও জল বেরোতে না পেরে উলটে ফিরে আসছে শহরে।

মেয়রের আবেদন…
পুরসভার পক্ষ থেকে পোর্টেবল পাম্প বসিয়ে জল সরানোর কাজ চলছে। কিন্তু এত বিপুল জলরাশির মোকাবিলা সহজ নয়। মেয়রের আবেদন, “আজ কেউ অপ্রয়োজনে বাইরে বেরবেন না। এই জলে বিদ্যুতের সংযোগ থাকলে প্রাণ হারানোর সম্ভাবনা রয়েছে।”
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত সাতজন
এই আশঙ্কা সত্যি হয়ে উঠল শহরের নানা প্রান্তে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত সাতজনের। নেতাজিনগর মোড়ে এক সাইকেল আরোহী, বাবু কুন্ডু, জলমগ্ন রাস্তায় ব্যালান্স হারিয়ে বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই মৃত্যু ঘটে তাঁর। বেনিয়াপুকুর, গড়িয়াহাট, মোমিনপুর, হরিদেবপুর, কালিকাপুর- একের পর এক জায়গা থেকে এসেছে মৃত্যুর খবর।
শহরজুড়ে উৎকণ্ঠা
বিশেষত আতঙ্ক ছড়িয়েছে জলমগ্ন রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তার ঘিরে। বহু এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে প্রশাসন। কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে।
আরও পড়ুন: Weather Report: বৃষ্টির জেরে জলের তলায় তিলোত্তমা, বৃষ্টি আরও বাড়বে কি?
রবিবার বোধন, পুজোর শুরু। তার ঠিক আগে এমন দুর্যোগে শহরজুড়ে উৎকণ্ঠা। বহু পুজো মণ্ডপ জলের তলায়। রঙ ধুয়ে গিয়েছে, সাজ ভেসে গিয়েছে। উৎসবের শহর এখন এক গভীর দুর্যোগের সাক্ষী। প্রকৃতির এই রুদ্ররূপে উৎসবের আনন্দ আজ অনেকটাই ম্লান।


