Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অঙ্কুরিত ছোলার চেয়ে অঙ্কুরিত ছোলার মতো মাইক্রোগ্রিন (Microgreen) অনেক বেশি পুষ্টিকর। তাই স্বাস্থ্য সচেতনদের মধ্যে এখন মাইক্রোগ্রিন বা অপরিণত চারার প্রতি আগ্রহ বেড়েছে। সাম্প্রতিক সময়ে পুষ্টি ও খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা যেমন বেড়েছে, তেমনি নতুন ধরনের খাওয়ার অভ্যাসও ছড়িয়েছে। ভেজানো বা অঙ্কুরিত বীজের পুষ্টিগুণ অনেক বেশি হওয়ায় অনেকে এটি নিজেদের ডায়েটে অন্তর্ভুক্ত করছেন।
চিয়া মাইক্রোগ্রিন (Microgreen)
উদাহরণস্বরূপ, চিয়া বীজ। যেভাবে আমরা সাধারণভাবে ভিজিয়ে (Microgreen) খাই, তার থেকেও অঙ্কুরিত চিয়া বা চিয়া মাইক্রোগ্রিনে ভিটামিন সি-এর পরিমাণ প্রায় ১৭ গুণ বৃদ্ধি পায়। শুধু তাই নয়, আয়রন, ক্যালশিয়াম, জিঙ্কের শোষণও বৃদ্ধি পায়। এ কারণেই মাইক্রোগ্রিনকে স্যালাড, স্যান্ডউইচ বা স্যুপের উপর ব্যবহার করার প্রচলন বাড়ছে। মুগ, সর্ষে, চিয়া, মেথি, পালং-অনেক ধরনের বীজ অঙ্কুরিত হওয়ার পর চারা তৈরি করা যায় এবং তা খাওয়া যায়।

সহজেই মাইক্রোগ্রিন তৈরি করা সম্ভব (Microgreen)
বাড়িতে মাটি ছাড়া সহজেই মাইক্রোগ্রিন তৈরি (Microgreen) করা সম্ভব। প্রথমে পছন্দের বীজগুলো ৫–৮ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এতে বীজ দ্রুত অঙ্কুরোদগম করবে। এরপর একটি ছিদ্রযুক্ত ট্রে বা ছাঁকনিতে বীজগুলো সমানভাবে ছড়িয়ে দিন। যদি ছিদ্র বড় হয়, তার ওপর পাতলা কাপড় বা টিস্যু পেপার বেঁধে দিন। লক্ষ্য রাখুন, বীজগুলো একটির উপর আরেকটি না লেগে ছড়ানো হয়।

৫–৭ দিনের মধ্যে চারাগুলি খাওয়ার উপযোগী
ট্রের নিচে একটি পাত্রে সামান্য জল রাখুন, যাতে বীজ ডুবে না যায়। প্রথম ২–৩ দিনে ট্রেটি সরাসরি রোদে না রাখার চেষ্টা করুন এবং দিনে দুইবার স্প্রে বোতল দিয়ে হালকা জল ছিটিয়ে দিন। চারাগুলি ১–২ ইঞ্চি লম্বা হলে ঢাকনা সরিয়ে দিন এবং জানালার পাশে রাখুন, যেখানে সরাসরি রোদ পড়ে না। নীচের পাত্রের জল নিয়মিত পরিবর্তন করুন। জল পচা বা ঘোলা হলে তা দ্রুত বদলাতে হবে, না হলে শিকড়ে পচন ধরতে পারে। প্রায় ৫–৭ দিনের মধ্যে চারাগুলি খাওয়ার উপযোগী হয়ে যাবে। চারাগুলি ২–৩ ইঞ্চি লম্বা হলে এবং দু’টি পাতা গজালে, কাঁচি দিয়ে শিকড়ের ঠিক উপরের অংশ থেকে কেটে নেওয়া যায়।

আরও পড়ুন: CM Mamata Banerjee: বৈঠক থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?
মাইক্রোগ্রিন তৈরি করার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত বাতাস চলাচল থাকা উচিত, যাতে ছত্রাক জন্ম না নেয়। সরাসরি কড়া রোদে রাখলে চারাগুলি শুকিয়ে যেতে পারে। এই ছোট চারা স্যালাড, স্যান্ডউইচ বা স্যুপের উপর ছড়িয়ে খেলে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান পাওয়া যায়। অনেক সময় অঙ্কুরিত বীজের চেয়ে এদের পুষ্টিগুণ বেশি।


