Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জল্পনা ছিল তবে এবার সেটাই সত্যি হলো। আইপিএল-এ বেঙ্গালুরুর হয়ে এই মরশুমে খেলতে পারবেন না আইপিএলজয়ী পেসার (Yash Dayal)।
আবারও ধাক্কা খেল আরসিবি (Yash Dayal)
আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেল বিরাট কোহলির দল। জল্পনা ছিল এবার সেটাই সত্যি হলো। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এই মরশুমে দেখা যাবে না আইপিএল-এর খেতাব জয়ী পেসারকে। ব্যক্তিগত কারণে যশ দয়ালকে পাবে না এই টুর্নামেন্টে। আইপিএল-এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বেঙ্গালুরু শিবির কিন্তু সেই শিবিরে যোগ দেননি যশ। সেই সময় থেকেই জল্পনা চলছিল যে তাকে এই লিগে পাওয়া যাবে না। এবার সেটাই সত্যি হলো। ছিটকে গেলেন যশ (Yash Dayal)।
তাকে যে এই মরশুমে পাওয়া যাবে না সেটাই জানানলেন আরসিবির ক্রিকেট ডিরেক্টর মো বোবাট। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি থাকলেও এবছর বাঁ হাতি পেসারকে দেখা যাবে না।
মো বোবাট বলেন, ‘যশ দলের সঙ্গে যোগ দেবে না। আপনারা সবাই জানেন, বর্তমানে একটা ব্যক্তিগত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ছেড়ে দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আমাদের ওকে রিটেন করা সেটাই প্রমাণ করছে। আমরা ওকে রাখতে চেয়েছিলাম। ও এখনও আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ। আমরা ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আমার সঙ্গে ওর এদিনও কথা হয়েছে। তবে ওর নিজের এবং ফ্র্যাঞ্চাইজির স্বার্থে এই পরিস্থিতিতে দলের সঙ্গে যোগ দেওয়া উচিত হবে না। তবে ওর পাশে আমরা আছি, এবং এখনও ও আমাদের প্লেয়ার (Yash Dayal)।’

মারাত্মক অভিযোগে বিদ্ধ দয়াল। নাবালিকাকে হেনস্তার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এর পাশাপাশি আরও এক মহিলাও শারীরিক হেনস্তার অভিযোগ এনেছিলেন তাঁর বিরুদ্ধে। দুই মারাত্মক অভিযোগে চাপে এই পেসার। সোশ্যাল মিডিয়ায় ২০২৬ সালের আরসিবির টিম বাসের একটি ছবি প্রকাশ্যে কিন্তু সেখানে তাঁকে দেখা যায়নি। সেই সময় থেকেই তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়। আইনি জটে জড়িয়ে এই মরশুমের আইপিএল খেলবেন না তিনি।

আরও পড়ুন: Madhabilata: মানবিক দৃষ্টিভঙ্গির গল্প ‘মাধবীলতা’ সমাজকে প্রশ্নের মুখে দাঁড় করাতে আসছে নতুন ছবি
গত মরশুমে বেঙ্গালুরুর হয়ে ১৩ উইকেট নিয়েছিলেন দয়াল। তার তাঁকে রিটেন করায় সমালোচনার মুখে পড়তে হয় আরসিবি-কে। প্রথম থেকেই বেঙ্গালুরু পেস বিভাগ নিয়ে সমস্যায়। জস হ্যাজেলউডকে শুরুতে কিছু ম্যাচে পাবে বিরাট কোহলিরা। এবার যশ ছিটকে যাওয়ায় চাপ বাড়ল দলের। এখন দেখার তাঁর বিকল্প হিসেবে কাকে দলে নেয় বেঙ্গালুরু (Yash Dayal)।


