Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের মুখে স্কুলের মিড ডে মিলে (Mid Day Meal) বাড়ল বরাদ্দ। শিক্ষা মহল থেকে অভিভাবক-সর্বত্র এখন এই নিয়েই আলোচনা। এতদিন প্রাথমিক স্কুলে মিড ডে মিলে পড়ুয়াদের জন্য মাথাপিছু বরাদ্দ ছিল মাত্র ৬ টাকা ৭৮ পয়সা। এই সামান্য টাকায় ডাল, সবজি, মশলা, জ্বালানি সবকিছু জোগাড় করে খাবার রান্না করতে হিমশিম খেতে হত স্কুল কর্তৃপক্ষকে। চাল আলাদা করে দেওয়া হলেও অন্যান্য খরচ সামলানো ছিল কঠিন।
মিড ডে মিলের বরাদ্দ বাড়ানোর দাবি (Mid Day Meal)
ফলে সপ্তাহে একদিন বা দু’দিনের বেশি ডিম দেওয়া (Mid Day Meal) সম্ভব হত না অনেক স্কুলেই। ডিমের দাম বাড়লে কোথাও আবার গোটা ডিমের বদলে আধখানা ডিম দিয়েও পরিস্থিতি সামাল দিতে হয়েছে। দীর্ঘদিন ধরেই মিড ডে মিলের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন শিক্ষক-শিক্ষিকারা।

বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত (Mid Day Meal)
অবশেষে ভোটের আগে রাজ্য সরকার বরাদ্দ বাড়ানোর (Mid Day Meal) সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত ৭৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মিড ডে মিল প্রকল্পে। নতুন নির্দেশ অনুযায়ী, মাসে অতিরিক্ত ১২ দিন পড়ুয়াদের পাতে গোটা ডিম দেওয়া হবে। কোনও কারণে ডিম না পাওয়া গেলে দেওয়া হবে মরসুমি ফল।
শিশুদের পুষ্টি বাড়বে
সরকারি সিদ্ধান্তে খুশি পড়ুয়া ও অভিভাবকদের একাংশ। অনেক পরিবারই সন্তানদের পুষ্টির জন্য মিড ডে মিলের উপর নির্ভরশীল। তাঁদের মতে, এই বাড়তি বরাদ্দে অন্তত সপ্তাহে আরও কয়েকদিন আমিষ খাবার মিলবে। এতে শিশুদের পুষ্টি বাড়বে বলেই আশা।

আরও পড়ুন: Mamata Slams Modi: রামকৃষ্ণদেবকে ‘স্বামী’ সম্বোধন, মোদিকে তীব্র নিশানা মমতার
তবে বিরোধীদের অভিযোগ, ভোটের কথা মাথায় রেখেই এই বরাদ্দ বৃদ্ধি। যদিও রাজনৈতিক বিতর্কের বাইরে সাধারণ মানুষের দাবি, যদি এমন সিদ্ধান্তে শিশুদের ভালো হয়, তাহলে বছর বছরই এমন উদ্যোগ নেওয়া হোক। শিক্ষকদেরও মত, বাড়তি বরাদ্দে নিয়মিত ডিম দেওয়া এখন আর ততটা কঠিন হবে না।


