Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কর্ণাটকের টুমাকুরু জেলার গুলুরু গ্রামের (Mid Day Meal Incident) সরকারি মডেল হাই স্কুলে মর্মান্তিক দুর্ঘটনা। স্কুলের মিড ডে মিল লাইনে দাঁড়িয়ে থাকা একরত্তি খুদের হাতের দু’টি আঙুল কেটে বিপত্তি। পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের গাফিলতি ও অব্যবস্থাপনার কারণে ঘটনা এতটাই ভয়াবহ রূপ নিয়েছে।ঘটনাটি ঘটে গত ৯ ফেব্রুয়ারির। সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে।
ঠিক কী ঘটেছিল? (Mid Day Meal Incident)
পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির নাম চিন্ময়ী দেবী, সে প্রথম শ্রেণীর (Mid Day Meal Incident) ছাত্রী ছিল। ওই দিন দুপুর আড়াইটের সময় চিন্ময়ী মিড ডে মিলের লাইনে দাঁড়িয়ে একটি লোহার গেটের ওপর হাত রেখে সহপাঠীদের সঙ্গে কথা বলছিলেন, তখন হঠাৎ কেউ লোহার গেট বন্ধ করলে তার হাতের আঙুল আটকে যায়।

ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে চিন্ময়ী। স্থানীয়রা জানান, ব্যথায় শিশুটি সংজ্ঞাও হারায়। পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসার কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি স্কুলের শিক্ষকরা আঙুল দু’টিকে সংরক্ষণ না করে ফেলে দেন বলেও অভিযোগ। খবর পেয়ে চিন্ময়ীর বাবা-মা সঙ্গে সঙ্গে স্কুলে ছুটে যান এবং তাকে হাসপাতালে ভর্তি করান। হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু এখন স্থিতিশীল অবস্থায় আছেন, তবে আঙুলের ক্ষতি চিরস্থায়ী হতে পারে।
স্কুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের (Mid Day Meal Incident)
চিন্ময়ীর পরিবার স্কুলের বিরুদ্ধে থানায় অভিযোগ (Mid Day Meal Incident) দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে প্রধানশিক্ষক, একজন সহ-শিক্ষক, একটি Cluster Resource Person এবং একজন ব্লক এডুকেশন অফিসারের বিরুদ্ধে মামলা হয়েছে।
আরও পড়ুন: Telangana: তেলেঙ্গনায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ভোররাতে চুল্লি ফেটে আগুন, আহত অন্তত ৬
পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, “পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। স্কুলের অব্যবস্থাপনা ও দায়বদ্ধতার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।”

প্রশাসনের নজর
স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনও এই ঘটনায় নজর রাখছে।
শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের দুর্ঘটনা শিশুদের নিরাপত্তা ও স্কুলের প্রাত্যাহিক ব্যবস্থাপনার ত্রুটিকে সামনে তুলে ধরে। বিশেষ করে মিড ডে মিলের লাইনে বড় গাছের ছায়া বা লোহার গেটের মতো ঝুঁকিপূর্ণ স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকলে শিশুদের জন্য বিপদজনক পরিস্থিতি তৈরি হয়।


