Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বড়পর্দায় মিমি ও অঙ্কুশের ( Mimi – Ankush) সম্পর্ক শত্রুতা আর টানাপোড়েনে ভরা। ‘রক্তবীজ ২’ ছবিতে এই দুই বন্ধু অভিনয় করেছেন পরস্পরের শত্রু হিসেবে। অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ছবিতে খলনায়ক ‘ মুনির আলম’, আর মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এক জন সাহসী পুলিশকর্তা ‘ সংযুক্তা’ চরিত্রে অভিনয় করেছেন। তবে বাস্তবে তাঁদের সম্পর্ক একেবারে উলটো। বাস্তবে তাঁরা বহু দিনের বন্ধু, আর সেই বন্ধুত্বের উষ্ণতাই ধরা পড়ল সাম্প্রতিক এক ছবি প্রচার অনুষ্ঠানে।
শত্রু যখন বন্ধু ( Mimi – Ankush)
নতুন ছবি ‘রক্তবীজ ২’ ছবি মুক্তির আগে ( Mimi – Ankush) আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে মজার ছলেই শুরু হল অঙ্কুশ মিমির খুনসুটি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিমি-আবীর অভিনীত রোমান্টিক গান ‘তোমার চোখের নীলে’। থাইল্যান্ডের সমুদ্রসৈকতে গাওয়া এই গানে দেখা যায় নায়ক নায়িকার প্রেমের মুহূর্ত। এই গানে মঞ্চে পারফর্ম করলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। তাঁর নাচ আর মুখাভঙ্গি দেখে দর্শকাসনে বসেই হেসে লুটিয়ে পড়লেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।
বন্ধুত্বের খুনসুটি ( Mimi – Ankush)
এরপর মিমির গান গাওয়ার ( Mimi – Ankush) পালা। কিন্তু তিনি তখন মঞ্চে ওঠার বদলে দর্শকাসনে বসে বললেন, “জল খেয়েই আসছি।” ব্যাস, এতেই মজা করার সুযোগ ছাড়েননি অঙ্কুশ। মঞ্চ থেকেই বন্ধুকে খোঁচা দিয়ে বললেন, “দামি জল! কত লক্ষ টাকার জল খাস তুই? আমরা বাবা সাধারণ মানুষ!” এই কথা শুনে হাসিতে ফেটে পড়ে গোটা দর্শকাসন। এক মুহূর্ত দেরি না করে মিমিও উঠে এলেন মঞ্চে। গাইলেন ‘তোমার চোখের নীলে’ গানটি। উপস্থিত দর্শকদের জন্য যেন এক আনন্দঘন মুহূর্ত তৈরি হল।
নিছকই মজা ( Mimi – Ankush)
এর আগে বিরাট কোহলি বা নীতা ( Mimi – Ankush) অম্বানীর দামি পানীয় জল নিয়ে চর্চা হয়েছে বিস্তর। অঙ্কুশের এই মজার মন্তব্য থেকেই অনেকে প্রশ্ন তুলেছেন ,তবে কী সেই তালিকায় রয়েছেন মিমিও? যদিও সবটাই যে নিছক বন্ধুত্বের খুনসুটি, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন দু’জনেই।
বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ
ছবি প্রচারের আসরে একদিকে যেমন চলল ঠাট্টা-মশকরা, তেমনই বন্ধু মিমির প্রশংসায় মুখর হলেন অঙ্কুশ। জানালেন, পর্দার বাইরে মিমি একজন দারুণ গায়িকা এবং অসাধারণ মানুষ। শত ব্যস্ততার মাঝেও মিমি যেমন নিজের কাজটা নিখুঁত ভাবে করেন, তেমনই বন্ধুত্বও রাখেন মন থেকে।
আরও পড়ুন: HS 2025 Result: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ কবে? তারিখ জানাল সংসদ
এই অনুষ্ঠান প্রমাণ করল, বড়পর্দায় চরিত্র যাই হোক না কেন, বাস্তব জীবনে অঙ্কুশ আর মিমির বন্ধুত্ব একদম হৃদয় থেকে। দু’জনের খুনসুটি আর সুরের জাদুতে ভরপুর এই সন্ধ্যা ছিল একেবারে মনে রাখার মতো। এখন ‘রক্তবীজ ২’ ছবির মুক্তির অপেক্ষায় অনুরাগী থেকে দর্শকরা।


