Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: স্যান্টনারকে নিয়ে এবার সামনে এল বড় আপডেট (Mitchell Santner)। তাঁকে কি দেখা যাবে পরের ম্যাচে?
আইপিএল-এ কবে ফিরবেন স্যান্টনার? (Mitchell Santner)
চোটের ছায়া এবার রোহিত শর্মাদের দলেও। অলরাউন্ডার মিচেল স্যান্টনারকে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে বাড়ল উদ্বেগ। চোটের কারণে রাজস্থানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে এবার জল্পনা বাড়ছে তাঁকে কি পরের ম্যাচে দেখা যাবে? এই নিয়ে দলের হেড কোচ মাহেলা জয়বধর্নে মুখ খুলেছেন। এবার তিনি বললেন সতর্কতার কারণে তাঁকে রাজস্থানের বিরুদ্ধে খেলানো হয়নি। সেই ম্যাচেও রাজস্থানের কাছে হারতে হয়েছে মুম্বইকে (Mitchell Santner)।
দিল্লির বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে ডান কাঁধে চোট পান স্যান্টনার। তবে এরপর জানা গিয়েছিল যে চোট খুব গুরুতর না হলেও তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই রাজস্থানের বিরুদ্ধে তাঁকে দেখা যায়নি প্রথম একাদশে। দলের স্বার্থেই এমন সিদ্ধান্ত। ঝুঁকি নিয়ে তিনি মাঠে নামলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারত আর তাই জন্য তাকে বাদ দিয়ে মাঠে নাম মুম্বই।

গুয়াহাটিতে বৃষ্টিবিঘ্নিত ১১ ওভারের ম্যাচে রাজস্থানের কাছে ২৭ রানে হারতে হয়েছে মুম্বইকে। রিয়ান পরাগের নেতৃত্বে রাজস্থান দাপটের সঙ্গে নিজেদের জয়ের হ্যাটট্রিক করে মুম্বইয়ের বিরুদ্ধে। এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন সূর্যকুমার যাদব। স্যান্টনারের জায়গায় আফগান স্পিনার আল্লাহ ঘজনফরকে দলে নেওয়া হলে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

মিচেল স্যান্টনার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চার বাঁচাতে গিয়ে নন-বোলিং কাঁধে চোট পেয়েছিলেন। সেই ম্যাচে তিনি একটি উইকেটও নিয়েছিলেন। তাঁর শিকারে ছিল পাথুম নিসঙ্কা। মঙ্গলবারের ম্যাচের পর মুম্বই দলের হেড কোচ জানান স্যান্টনার পুরোপুরি ফিট না হলে তাঁকে নিয়ে কোনও বাড়তি ঝুঁকি নিতে চায়নি বলেই এমন সিদ্ধান্ত।
আরও পড়ুন: US Iran Ceasefire: পশ্চিম এশিয়ায় আপাত যুদ্ধবিরতি: উভয় পক্ষের দাবি জয় তাদের
গুয়াহাটিতে পোস্ট ম্যাচ সাংবাদিক সম্মেলনে জয়বর্ধনে বলেন, ‘মিচেল গত ম্যাচে মাঠ ছাড়ার সময় সামান্য চোট পেয়েছিল। এই ম্যাচে খেলার মতো পুরোপুরি ফিট ছিল না। তাই সতর্কতার কারণেই দলে রাখা হয়নি। আশা করছি, পরের ম্যাচে ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।’
পরপর হেরে বেশ কিছুটা ব্যাকফুটে রয়েছে মুম্বই। এই মুহূর্তে রোহিত শর্মারা রয়েছেন সাত নম্বরে। এই মুহূর্তে দল অপেক্ষা করছে উইল জ্যাকসের ফেরার। তবে দলের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর খুব তাড়াতাড়ি ফিরছেন ইংল্যান্ডের তারকা উইল জ্যাকস। এখন দেখার হারের লজ্জা ভুলে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা মুম্বই (Mitchell Santner)।


