Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোট সরিয়ে বিজয় হাজারে ট্রফির ম্যাচে ফিরেই নজর কাড়লেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।
শ্রেয়সের দুরন্ত কামব্যাক (Shreyas Iyer)
আগের বছর অর্থাৎ ২০২৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে দলের বাইরে যেতে হয় শ্রেয়স আইয়ারকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি খেলতে পারেননি। সমর্থকদের মনে প্রশ্ন ছিল কবে তিনি ফিরবেন ২২ গজে। সব জল্পনার অবসনা ঘটিয়ে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলে ডাক পান তিনি। তার আগে বিজয় হাজারে ট্রফিতে নিজের দক্ষতার পরিচয় দিলেন তিনি। বিজয় হাজারে ম্যাচে তিনি ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেললেন। তবে ব্যর্থ হলেন শুভমন গিল এবং সূর্যকুমার যাদব (Shreyas Iyer)।
বিজয় হাজারে ট্রফির ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে মাঠে নামে মুম্বই। যশস্বী জয়সওয়াল (১৮ বলে ১৫) ও সরফরাজ খান (১০ বলে ২১) দ্রুত আউট হয়ে যাওয়ায় চাপ সৃষ্টি হয় দলের উপর। কিন্তু সেই জায়গা থেকে দলের হাল ধরেন শ্রেয়স। মুশির খানের সঙ্গে জুটিতে গড়ে তোলেন ৮২। মুশির ৫১ বলে ৭৩ করে আউট হন। লড়াই চালিয়ে দেন শ্রেয়স। সূর্যকুমারের সাথে ৬৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।

বিপক্ষের বোলারদের উপর প্রেসার বজায় রাখেন তিনি। অল্পের জন্য শতরান করতে পারেননি শ্রেয়স। তাঁকে ফিরতে হয় ৮২ র্যাংকরে। তাঁর ইনিংসে ছিল ১০ টি চার ও ৩ টি ছয়। নিজের এই পারফর্ম দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পুরোপুরি ফিট ও প্রস্তুত তিনি।
আরও পড়ুন: Darivit case : দাড়িভিট কাণ্ডে বড় ধাক্কা রাজ্যের, এনআইএ তদন্তের নির্দেশই বহাল ডিভিশন বেঞ্চে
তবে মুম্বইয়ের আরেকজন তারকা ব্যাটার ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্য নজর কাড়তে ব্যর্থ। ১৮ বলে ২৪ রান করে ড্রেসিং রুমে ফিরে যান তিনি। জাতীয় দলের হয়েও দীর্ঘদিন রান পাননি তিনি। ঘরোয়া ক্রিকেটেও তিনি নজর কাড়তে ব্যর্থ। যা চিন্তা বাড়াবে টিম ম্যানেজমেন্টের। চোট সরিয়ে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে দলে ফিরছেন গিল। তবে পাঞ্জাবের হয়ে ম্যাচে তিনি ব্যর্থ। মাত্র ১১ করে আউট হয়ে যান তিনি (Shreyas Iyer)।


