Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: বড়পর্দায় ফের রহস্যের জট খুলতে হাজির ‘মিতিন মাসি’। বড়দিনে মুক্তির পর থেকেই বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে পরিচালক অরিন্দম শীলের নতুন ছবি ‘মিতিন- একটি খুনির সন্ধানে’ (Mitin: Ekti Khunir Sandhaney)। দর্শকদের সেই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতেই সপ্তাহান্তে শহর কলকাতার বিভিন্ন সিনেমা হলে হাজির ছবির গোটা টিম।
নন্দনে অনুরাগীদের ঢল (Mitin: Ekti Khunir Sandhaney)
সপ্তাহান্তের ছুটির মেজাজে প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ। নন্দন ও সাউথ সিটি মলের আইনক্স-এ (Inox) যখন মিতিন মাসি ওরফে কোয়েল মল্লিক পা রাখলেন, তখন উচ্ছ্বাস আর হাততালিতে ফেটে পড়ে প্রেক্ষাগৃহ। প্রিয় অভিনেত্রীকে সামনে থেকে দেখে সেলফির আবদারে ভিড় জমান অনুরাগীরা। হাসি মুখে সেই আবদার মেটালেন কোয়েলও। দর্শকদের এই অভূতপূর্ব সাড়া পেয়ে বেজায় খুশি অভিনেত্রী ও কলাকুশলীরা।
আরও পড়ুন:Mon Maaney Na: শুরু হল ‘মন মানে না’ ছবির প্রচারের যাত্রা! প্রকাশ্যে ছবির টিজার ও চরিত্রের পোস্টার
হল ভিজিটে উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, কোয়েল মল্লিক, রোশনি ভট্টাচার্য, লেখা চ্যাটার্জি ও শুভ্রজিৎ দত্ত। কোয়েল বলেন, দর্শকদের রিঅ্যাকশন সরাসরি দেখার অভিজ্ঞতা সবসময় স্পেশাল (Mitin: Ekti Khunir Sandhaney)। মিতিন মাসিকে নিয়ে মানুষের যে উন্মাদনা, তা দেখে সত্যিই ভালো লাগছে।

পরিচালক অরিন্দম শীলও দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, শীতের কলকাতায় মিতিন মাসির এই নতুন সফর সার্থক হয়েছে দর্শকদের ভালোবাসাতেই। এই ছবিতে কোয়েলের মারকাটারি অ্যাকশন দর্শকদের বিশেষ নজর কেড়েছে।
আরও পড়ুন:Dev:দেবের জন্মদিনে নিজের হাতে কেক খাওয়ালেন রুক্মিনী: সমাজমাধ্যমে আপ্লুত অনুরাগীরা
ভোট বা রাজনীতির উত্তাপ দূরে সরিয়ে রেখে শহরবাসী এখন বুঁদ রহস্যের মায়াজালে। বড়দিনের মরশুমে ‘মিতিন- একটি খুনির সন্ধানে’ (Mitin: Ekti Khunir Sandhaney) যে দর্শকদের মন জয় করতে সফল হয়েছে, হল ভিজিটের এই জনজোয়ারই তার বড় প্রমাণ।


