Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল দল ছারখার (MLA Sharadwat Mukherjee)। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, “ওটা দল ছিল না। ক্লাব ছিল। একটা গোষ্ঠী যারা চুরি কি করতে হয় তা শিখিয়েছিল। গডফাদার বলে বইটা দেখেছেন? আমাদের গডফাদার নয় আমাদের গডমাদার আছেন। তিনি কালীঘাটে থাকেন। মাফিয়ার নতুন সংস্করণ তৃণমূল। তৃণমূল মাফিয়া কংগ্রেস। দুর্নীতি, কাটমানি, তোলাবাজির র্যাকেট চালাত। এরা ভোটে লড়ত, যাতে র্যাকেটটা এরা ভালো করে চালাতে পারে।”
হোর্ডিং তন্ত্রের হার আর গণতন্ত্রের জিত (MLA Sharadwat Mukherjee)
প্রাক্তন দমকল মন্ত্রীকে হারাবার (MLA Sharadwat Mukherjee) সম্পর্কে তিনি বলেন, “এটা হোর্ডিং তন্ত্রের হার আর গণতন্ত্রের জিত। হোর্ডিং, ফ্লেক্স এগুলো অর্থনৈতিক দম্ভ। এতে মানুষের মন জয় করা যায়না। গণতন্ত্র তাই এত সুন্দর একটি জিনিস। আপনি যাই করুন, যারা ভোট দিচ্ছেন তারা আগে থেকে বুঝে নেয় কাকে ভোট দেবেন, কেন ভোট দেবেন। জনগণ অন্য অনেক জিনিস নিরীক্ষণ করে ভোট দেয়।”
ডিম থেরাপি
ডিম থেরাপি সম্পর্কে মন্ত্রী তথা বিধায়ক বলেন, “ডিমের দাম বাড়েনি। আমি এতে বিশ্বাসী নই। খাবার ডিম ১০ টাকা, ছোঁড়ার ডিম ২০ টাকা। ছোড়ার জন্য ডিমের দাম বেড়ে গেছে। খাবার ডিমের দাম বাড়তে দেব না। ছোড়ার জন্য কেউ কিনলে দাম বাড়তে পারে।”
আরও পড়ুন: Total Solar Eclipse: আকাশে ফের মহাজাগতিক বিস্ময়! আবার কবে সূর্যগ্রহণ?
সুজিত বসুর গ্রেফতারি ও তৃণমূলের হঠাৎ বোধোদয় সম্পর্কে অকপট বিজেপি বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানান, “বিষ্ঠা মুছে দিলেও বিষ্ঠার গন্ধ যায় না। কৃষ্ণা চক্রবর্তী রিজাইন করলেও ওনার দায়বদ্ধতা থেকে যায়। উনি চোর, দুর্নীতিগ্রস্ত এগুলো যাবে না। উনি যতবারই রিজাইন করুক না কেন কিইচু এসে যায় না। শ্রীঘরের দরজা খোলা আছে। একে একে লাইন দিয়ে সকলেই যাবেন। সব্যসাচী, দু হাতেই কামিয়েছেন। তৃণমূল লাখে থামে না, কোটিতেই থামে।
সুজিত বোসকে কটাক্ষ করে তিনি বলেছেন, “সিন্ডিকেটে সুজিত বোসের ডক্টরেট আছে। পয়সা কম পড়লে আমি ওনার কাছে কোচিং নেব।”


