Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মোবাইল এখন আমাদের নিত্যসঙ্গী (Mobile in Toilet)। অনেকেই এমন আছেন, যারা বাথরুমেও ফোন ছাড়া থাকতে পারেন না। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাসই ডেকে আনতে পারে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। সাম্প্রতিক একাধিক আন্তর্জাতিক সমীক্ষায় উঠে এসেছে, টয়লেটে মোবাইল ব্যবহার করলে ফোনের গায়ে জমে যেতে পারে বিপজ্জনক ব্যাকটেরিয়া, যা পরবর্তীতে নানা সংক্রমণের কারণ হতে পারে।
সাবধান! (Mobile in Toilet)
গবেষণায় দেখা গিয়েছে, প্রায় ৫৭ শতাংশ প্রাপ্তবয়স্ক (Mobile in Toilet) বাথরুমে মোবাইল নিয়ে যান। ফ্লাশ করার সময় অতি সূক্ষ্ম জলকণা ও অগণিত জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেই জীবাণু কমোড, বেসিন, দরজার হাতল, এমনকি মোবাইল ফোনের গায়েও লেগে যায়। ই-কোলাই, সালমোনেলার মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করলে পেটের সংক্রমণ, ডায়রিয়া, জ্বর, বদহজমসহ নানা সমস্যার ঝুঁকি বেড়ে যায়।
আরও পড়ুন: Shiva Puja: শ্রাবণের সোমবারে মহাদেবের আরাধনা, কোন দিনে কী নিবেদন করলে মিলবে শুভ ফল?
সবচেয়ে উদ্বেগের বিষয়, অধিকাংশ মানুষ বাথরুম থেকে বেরিয়ে হাত ধুলেও মোবাইল পরিষ্কার করেন না। সমীক্ষা বলছে, মাত্র ৮ শতাংশ ব্যবহারকারী নিয়মিত ফোন জীবাণুমুক্ত করেন। ফলে নোংরা ফোন পরে খাবার টেবিল, বিছানা বা শিশুর হাতে পৌঁছে গিয়ে সংক্রমণের আশঙ্কা আরও বাড়িয়ে দেয়।


