Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নয়াদিল্লিতে আয়োজিত এআই সম্মেলনে (Modi in AI Summit) কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকালে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এআই প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে, তবে তার নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা জরুরি।
প্রধানমন্ত্রীর কথায় (Modi in AI Summit)
প্রধানমন্ত্রী জানান, ভারতের লক্ষ্য হল ‘সকলের ভাল এবং (Modi in AI Summit) সকলের উন্নয়ন’। তাঁর কথায়, “মানুষ কেবল এআই-এর তথ্য ভান্ডার হয়ে থাকবে না।” অর্থাৎ প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানবিক মূল্যবোধকেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি এআই-কে ‘খোলা আকাশ’ দেওয়ার পক্ষে মত দেন, কিন্তু সতর্ক করেন- এর ব্যবহার ও নিয়ন্ত্রণ যেন মানবসমাজের স্বার্থে হয়।

এআই-এর মানবকেন্দ্রিক ব্যবহার (Modi in AI Summit)
মোদি তাঁর বক্তৃতায় এআই-এর মানবকেন্দ্রিক ব্যবহারের উপর (Modi in AI Summit) বিশেষ জোর দেন। তিনি বলেন, প্রযুক্তি তখনই সফল, যখন তা মানুষের জীবন সহজ করে এবং সমাজের সামগ্রিক উন্নয়নে সাহায্য করে। এআই যেন কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনে- সেই দিকেই নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
‘মানব’ প্রকল্প
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ‘মানব’ প্রকল্পের কথাও তুলে ধরেন। ইংরেজিতে ‘MANAV’ শব্দের প্রতিটি অক্ষরের আলাদা ব্যাখ্যা দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেন, এআই-এর ব্যবহার হতে হবে নৈতিক, দায়িত্বশীল এবং মানবকল্যাণমূলক। তাঁর মতে, একবিংশ শতকে প্রযুক্তির উন্নয়নকে মানবতার সেবায় কাজে লাগানোই ভারতের মূল লক্ষ্য।

আরও পড়ুন: Train Cancelled: হাওড়া শাখায় একাধিক ট্রেন বাতিল, এক ঝলকে দেখুন তালিকা
বিশেষজ্ঞদের মতে, এআই নিয়ে বিশ্বজুড়ে যখন নানা প্রশ্ন উঠছে, তখন ভারতের পক্ষ থেকে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির বার্তা তাৎপর্যপূর্ণ। প্রযুক্তির বিস্তার ঘটলেও মানুষের অধিকার ও নিরাপত্তা যাতে অক্ষুণ্ণ থাকে, সে বিষয়েই জোর দিলেন প্রধানমন্ত্রী।


