Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল ঘোষণার পর থেকেই চলছে বিতর্ক। একদিকে যেমন নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। অন্যদিকে কোনও ফরম্যাটেই দলে নেই সামি। সেই নিয়ে এবার মুখ খুললেন কাইফ (BCCI)।
দল নির্বাচন নিয়ে কটাক্ষ কাইফের (BCCI)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে অভিষেক হতে চলেছে শুভমন গিলের। দলে ফিরলেও নেতৃত্ব দিতে দেখা যাবে না রোহিত শর্মাকে। সেই নিয়ে তরজা চলছে সমর্থক থেকে শুরু করে ভারতীয় দলের প্রাক্তন তারকাদের মধ্যেও। কেউ কেউ মনে করছেন দলের স্বার্থে এটাই সঠিক সিদ্ধান্ত আবার কারোর মতে এখনই রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মোটেও ঠিক হয়নি। এবার অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল নির্বাচননিয়ে মুখ খুললেন মহম্মদ কাইফ (BCCI)।
নির্বাচকদের এই সিদ্ধান্তকে দুষেছেন ভারতের এই প্রাক্তন তারকা। সম্প্রতি ইনস্টাগ্রামে তার একটি বক্তব্যের রিল ভাইরাল হয়েছে। সেখানে কাইফকে বলতে শোনা গেছে ‘ভারতীয় ক্রিকেটকে রোহিত শর্মা ১৬ বছর দিয়েছে। অথচ তাকেই আমরা একটা বছর দিতে পারলাম না। আইসিসি ইভেন্টে ভারত ১৫টা ম্যাচ জিতেছে ১৬টার মধ্যে। হার মেনেছে মাত্র একটা ম্যাচে। সেটা ছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।’
তিনি বলেন বড্ডো তাড়াহুড়ো করে ফেলেছেন নির্বাচকরা। শুভমন গিলের হাতে তুলে দেওয়া হয়েছে ওয়ানডে ফরম্যাটের দায়িত্ব। কাইফ বলেন ভুলে গেলেন রোহিত শর্মা দেশকে ট্রফি দিয়েছেন। তার নেতৃত্বে দল চ্যাম্পিয়ন হয়েছে। এর সাথে তিনি আরও বলেন ‘রোহিত ভারতকে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে সাহায্য করেছে। ভারত ট্রফি জিতেছে রোহিতের নেতৃত্বে। যার মধ্যে ২০২৪ সালের বিশ্বকাপও রয়েছে।’

আরও পড়ুন: Soumi Paul: ঠকিয়েছেন স্বামী, অসহ্য মানসিক নির্যাতনের শিকার অভিনেত্রী সৌমি!
দলে ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে অস্ট্রেলিয়ায়র বিরুদ্ধে ঘোষণা করে দল নিয়ে অখুশি কাইফ। তিনি একটি ভিডিওতে বলেন ‘বুমরা ও সামি ভারতীয় দলের ওয়ানডে দলে না থাকায় খুশিই হবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।’ তার কারণ হিসেবে কাইফ বলেন যে দুই বোলারকেই খেলতে অজিদের বেশ সমস্যার মুখে পড়তে হতো। তাই এই দুই অভিজ্ঞ বোলার না থাকায় খুশিই হবে অস্ট্রেলিয়ায় শিবির। নির্বাচকদের এহেন সিদ্ধান্তে সহজ হবে অস্ট্রেলিয়ার ব্যাটিং বলেই মনে করছেন কাইফ (BCCI)।


