Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামীকাল সুপার ফোরের ম্যাচে মুখোমুখি নামতে চলেছে ভারত পাকিস্তান। তার আগে প্রেস মিট বাতিল করে বিতর্কে পাকিস্তান দল (Pakistan Cricket)।
প্রেস মিট বাতিল পাকিস্তানের (Pakistan Cricket)
‘নো হ্যান্ডশেক’ বিতর্কের রেশ কাটতে না কাটতেই তৈরি হলো আবার নতুন বিতর্কের। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে লজ্জার হার হয় পাকিস্তানের। তারপর ভারতের ‘নো হ্যান্ডশেক’-কে কেন্দ্র করে পাকিস্তান দল নানান অভিযোগ ও দাবি আনতে থাকে। তারা সেই ম্যাচের ম্যাচ রেফারীকেও সরানোর দাবি জানায়। UAE-র বিরুদ্ধে নামার আগেও প্রেস মিট বাতিল করেছিল তারা। এবার ভারতের বিরুদ্ধে নামার আগে প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে বাতিল করলো পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket)।

রবিবার ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। তার আগে শনিবার সন্ধে ৬টা থেকে এই প্রেস মিটের আয়োজন করা হয়েছিল। তবে প্রেস মিটে আসেন নি পাকিস্তান দলের অধিনায়ক আলি আঘা। গোটা টিমের পক্ষ থেকেই শনিবারের সাংবাদিক বৈঠক বাতিল করা হয়েছে। আর তারপর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। পাকিস্তানের এইদিনের বৈঠকে না আসা নিয়ে প্রশ্ন উঠতে শুরু পড়েছে যে তবে কি তারা আবার বয়কটের পথে হাঁটতে চলেছে? তবে পাকিস্তান দলের তরফ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয় নি। তবে সূত্রের খবর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ও করমর্দন বিতর্ক সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যেতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দল।

তবে জানা যাচ্ছে আগের সূচি মেনেই ICC অ্যাকাডেমিতে অনুশীলন করবেন পাকিস্তান দলের ক্রিকেটাররা। সূত্রের খবর হ্যান্ডশেক বিতর্কের মাঝেই ভারত পাকিস্তান ম্যাচে দায়িত্ব থাকবে পাইক্রফটের হাতে। আর একজন ম্যাচ রেফারি হিসেবে রিচি রিচার্ডসনের নামও শোনা যাচ্ছে। পাকিস্তানের দাবি যে ICC পাত্তা দেয় নি সেটা স্পষ্ট।
আরও পড়ুন: Ind vs Pak: আফ্রিদিকে ওমানের থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ আক্রমের
গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে হারের পর সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তান শিবিরকে। এবার দেখার গ্রুপ পর্বের ব্যর্থতা কাটিয়ে রবিবারের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা পাকিস্তান দল (Pakistan Cricket)।


