Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গম্ভীরের স্ট্র্যাটেজির জেরেই নাকিই প্লেয়াররা বিভ্রান্ত এবং বারবার ব্যাটসম্যানদের স্থান পরিবর্তনই নাকি ভারতের ব্যর্থতার মূল কারণ (Mohammad Kaif)।
গম্ভীরের কৌশল নিয়ে প্রশ্ন কাইফের (Mohammad Kaif)
প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনক হারের পর নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে ভারতের পারক্তক তারকা ব্যাটসম্যানের কথায়। ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফের কথায় গৌতম গম্ভীরের আমলে ভারতীয় দলের ড্রেসিং রুমে আর খোলামেলা ভাবটাই নেই। ভয়ে রয়েছেন সবাই। ভারতের প্রাক্তন ক্রিকেটার কাইফ বলছেন, ‘গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এমন এক আবহাওয়া তৈরি করে রেখেছে যেখানে ব্যাটিংয়ের জায়গা নিয়ে অনিশ্চয়তা টেস্ট ব্যাটসম্যানদের অগ্রগতিকে বাধা দিচ্ছে। বিশেষ করে ঘরের মাঠে (Mohammad Kaif)।’
কঠিন উইকেট, আর চোটের কারণে শুভমন গিলের অনুপস্থিতিতে টেস্টের চতুর্থ ইনিংসে মাত্র ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে মাত্র ৯৩ রানে। দক্ষিণ আফ্রিকা ৩০ রানে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ভারতীয়দের মধ্যে ওয়াশিংটন সুন্দর সর্বোচ্চ ৩১ রান করেন। তারপরেই গম্ভীরকে একহাত নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা (Mohammad Kaif)।

নিজের ইউটিউব চ্যানেলে মহম্মদ কাইফ বলেছেন, ‘যে খেলোয়াড়ই খেলুক না কেন, তাঁদের পাশে কেউ দাঁড়াচ্ছে, এমন অনুভূতি কারও মধ্যে নেই। কোনও সমর্থন নেই। সবাই ভয় নিয়ে খেলছে। স্বাধীন ভাবে খেলছে না কেউ।’ তিনি আরও বলেন, ‘১০০ রান করেও সরফরাজ খানের জায়গা নিশ্চিত নয়। ১০০ রান করার পরও ফিরতে পারছে না সরফরাজ। সাই সুদর্শন ৮৭ রান করে। পরের টেস্ট ম্যাচে খেলবে না ও। আমার মনে হয় এই দলে অনেক বিভ্রান্তি রয়েছে।’
আরও পড়ুন: Jeetu Kamal: দিতিপ্রিয়াকে কেন্দ্র করেই কি সিরিয়াল ছাড়লেন জিতু কমল?
স্পিনের বিরুদ্ধে ভাল খেলে ভারতীয় ব্যাটাররা। কিন্তু প্রোটিয়া স্পিনারদের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল। তিনি বলেন এখনকার প্রজন্মের কেউ শেন ওয়ার্ন বা মুথাইয়া মুরলীধরন বা সাকলিন মুস্তাককে খেলেননি। যত দিন এগোচ্ছে, ভারতীয়দের স্পিন বোলিংয়ের বিরুদ্ধে দুর্বলতা ততই যেন স্পষ্ট হচ্ছে।
অভিজ্ঞ এই ব্যাটসম্যানের স্পষ্ট কথা, খেলোয়াড়রা যখন নিজেদের ব্যাটিং অবস্থান নিয়ে অনিশ্চয়তায় ভুগছে, তখন টিম ম্যানেজমেন্টের টার্নিং ট্র্যাক বেছে নেওয়ার সিদ্ধান্ত তাঁদের আরও নার্ভাস করে তুলছে। যার ফল এই ব্যর্থতা। কাইফ বলেছেন, ‘প্লেয়ারদের নিজেদের উপরে বিশ্বাস কমে যাচ্ছে। নিরাপত্তাহীনতা গ্রাস করছে প্লেয়ারদের। নিরাপত্তাহীনতা নিয়ে ঘূর্ণি পিচে খেলতে নামলে ভাল কিছু হবে না (Mohammad Kaif)।’


