Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কেকেআর-এর বিরুদ্ধে নামার আগে বাংলার পেসার সামির গলায় কি শোনা গেল আক্ষেপের সুর (Mohammad Shami)?
ইডেনে নামার আগে কী বার্তা দিলেন সামি? (Mohammad Shami)
ইডেনে আবার ফিরছেন সামি তবে এবার নামবেন কলকাতার বিপক্ষ দলের হয়ে। বৃহস্পতিবার কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ আর সেই ম্যাচকে ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি কলকাতা। তার মধ্যে পাঞ্জাবের বিরুদ্ধে আগের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। সব মিলিয়ে নাইট সমর্থকরা চাইছেন এবার অন্তত তাঁদের দল জয়ের সরণিতে ফিরুক। এই ম্যাচে কলকাতার বিরুদ্ধে বল করতে দেখা যাবে বাংলার তারকা পেসার সামিকে। যিনি এই মুহূর্তে রয়েছেন দুরন্ত ফর্মে (Mohammad Shami)।
ইডেন এই তারকা পেসারের ঘরের ম্যাথ আর সেই মাঠেই বাজিমাত করতে তিনি প্রস্তুত। সদ্য হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর ম্যাচ জেতানো স্পেল মনে রয়েছে ক্রিকেট সমর্থকদের। সেই ম্যাচে ৯ রানে দুই উইকেট নিয়েছিলেন এই পেসার। শেষ কয়েকটি ঘরোয়া টুর্নামেন্টেও তিনি ছিলেন দুরন্ত ফর্মে কিন্তু তারপরেও জাতীয় দলে তিনি ব্রাত্য থেকেছেন। প্রধান নির্বাচকদের এই নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। এক ম্যাচে যে বোলার জোড়া উইকেট নিয়ে ১৮টি ডট বল করতে পারেন এই টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর ফিটনেস এবং দক্ষতা নিয়ে কীভাবে সন্দেহ থাকতে পারে নির্বাচকদের মধ্যে।

আন্তর্জাতিক ক্রিকেটে বাদ পড়ার যে হতাশা সেটা তিনি ভুলে আগামীতেও এই ছন্দ ধরে রাখতে চান সামি। কেকেআর-এর বিরুদ্ধে নিজের সেরাটা উজাড় করে দিতে চান এই তারকা পেসার। তবে এই বিষয়ে সামি বলেন, ‘আমি মজদুর। আমার একমাত্র কাজ বল করা।’ পেশাদার জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নানান সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে এই পেসারকে। এরপরেও নিজের ধারাবাহিকতা বজায় রাখতে চান এবং সেটা রেখেছেনও। তাঁর মতে মাটিতে পা রেখে চলার কারণেই এই সাফল্য (Mohammad Shami)।

সামি বলেন, ‘জীবনে ওঠা-নামা থাকবেই। চোটও থাকবে। কিন্তু সর্বত্র মাটিতে পা রেখে চলতে হবে। অতিরিক্ত কিছু তাড়া করতে যাওয়া দুর্বলতা। এখন সবাই সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে আছে।’ জাতীয় দলে ব্রাত্য হলেও, ঘরোয়া ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম সফল সামি। সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ছিলেন রঞ্জি ট্রফিতে। ৩৭ উইকেট নেন। গড় ১৬.৭২। সামির দাপটেই সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল বাংলা। নিজের লড়াই প্রসঙ্গে সামি জানান, ‘আমার চাষীর পরিবারে জন্ম। আমি নিজের শিকড় ছাড়িনি। প্লেয়ার হিসেবে এখনও আমার খিদে আছে। আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফেরার ইচ্ছা থাকলে, নিজের মধ্যে সেই খিদে থাকা দরকার।’
আরও পড়ুন: US India Back: বাড়ছে “রিভার্স ব্রেন ড্রেন”: কী বলছেন NRI-রা?
নাইটদের বিরুদ্ধে ইডেনে নামার আগে বাংলাকে নিজের কর্মভূমি বলেও উল্ল্যেখ করেন। দীর্ঘদিন এই ইডেনে নিজেকে প্রস্তুত করেছেন সামি। ফলে নাইটদের বিরুদ্ধে নামার আগে কিছুটা সুবিধা পাবেন বলে স্বীকার করে নেন সামি। তিনি বলেন, ‘আমার কাছে ঘরোয়া ক্রিকেট অন্যান্য ফরম্যাটের মতোই গুরুত্বপূর্ণ। আমি সবসময় সেটাকে গুরুত্ব দিই। আমি উত্তরপ্রদেশে জন্মালেও, আমার কর্মভূমি বাংলা। যতদিন পারব, আমি বাংলার হয়ে খেলব। ইডেন গার্ডেনে খেললে সবসময় একটা হোম অ্যাডভান্টেজ থাকে। পিচ এবং কন্ডিশন চেনা। এখানে আমি এত সময় কাটিয়েছি। স্থানীয় হিসেবে কেকেআরের বিরুদ্ধে কিছুটা সুবিধা পাব।’ একদিকে জয়ের খোঁজে নাইট শিবির আর অন্যদিকে নির্বাচকদের কড়া বার্তা দিতে প্রস্তুত সামি (Mohammad Shami)।
যতবার তাঁকে নিয়ে প্রশ্ন উঠেছে ততবার সামি নিজেকে প্রমাণ করেছেন ২২ গজে। নিজের কঠোর পরিশ্রমের ও পারফর্ম্যান্সের মূল্য না পাওয়ায় অজিত আগরকর, গৌতম গম্ভীরদের কটাক্ষ করলেন বলেও অনেকে মনে করছেন। তবে দিনের ম্যাচে একদিকে জয়ের খোঁজে নাইট শিবির আর অন্যদিকে নির্বাচকদের কড়া বার্তা দিতে প্রস্তুত সামি।


