Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের প্রাক্তন তারকা রবিবার ম্যাচের আগে নিজের সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন বিরাট কোহলিকে নিয়ে। ভাইরাল সেই পোস্ট দেখে অবাক নেটিজেনরা (Virat Kohli)।
প্রাক্তন পাক তারকার ‘বিরাট’ বন্দনা (Virat Kohli)
চলতি এশিয়া কাপকে ঘিরে কম বিতর্কের সৃষ্টি হয় নি। বলা যায় এশিয়া কাপের ঘোষণার পর থেকেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না। ভারত পাকিস্তান ম্যাচের দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত। ভারতের অনেকেই এই ম্যাচ বয়কট করার পক্ষে ছিলেন। তবে সেই বিতর্কে নতুন সংযোজন ভারতের ‘নো হ্যান্ডশেক’ নীতি (Virat Kohli)।
এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হেলায় উড়িয়ে ম্যাচ জিতে নিয়েছে ভারত। কিন্তু তারপর ভারতীয় দল পাকিস্তান দলের সাথে হাত না মিলিয়েই নিজেদের সাজঘরে ফায়ার যায় এবং দরজা বন্ধ করে দেয়। সেই নিয়ে বিতর্কের রেশ এখনও চলছে। পাকিস্তান দলের তরফে এই নিয়ে ক্ষোভ জানানো হয়েছে। তারা এশিয়া কাপ বয়কটের কথাও বলে। তবে আগেরদিন UAE আর পাকিস্তানের খেলা শুরু হয় প্রায় একঘন্টা পর। আর সেই বিতর্কের অবোধে পাকিস্তান প্রাক্তন মদম্মদ আমির পোস্ট অরলেন বিরাট কোহলিকে নিয়ে। সেই পোস্ট ভাইরাল হতে সময় লাগে নি (Virat Kohli)।
আরও পড়ুন: Team India: বিশেষ বার্তা দিতে পিঙ্ক জার্সিতে দেখা যাবে ভারতীয় দলকে
ভারতীয় তারকাকে নিয়ে আমিরের এই পোস্ট বিস্ময় জাগিয়েছে সবার মনে। একদিকে যেমন বহু পাক তারকাকে দেখা গেছে ভারতের সমালোচনায় আর অন্যদিকে আমিরের ‘বিরাট’ বন্দনা এখন নতুন করে চর্চার বিষয়। কোহলির সাথে আমিরের সম্পর্ক যে খুব ভাল তাও না। মাঠে কয়েবার মুখোমুখি হতে দেখা গেছে দুজনকে। সেই টক্কর সরিয়ে রেখে আমির বার্তা দিলেন বিরাট কোহলিকে নিয়ে।

মদম্মদ আমির তার সোশ্যাল মিডিয়া পোস্টে বিরাট কোহলির ভূয়সী প্রশংসা করেছেন। আমির নিজের এক্স হ্যান্ডেল পোস্টে লেখেন ‘একটা বিষয় নিশ্চিত বিরাট সেরা প্লেয়ার। ভারতের ক্রিকেট ইতিহাসের সের ব্যক্তি কোহলি, ওকে শ্রদ্ধা।’ রবিবার ম্যাচের আগে এরকম পোস্ট দেখে হতবাক সমর্থকরা (Virat Kohli)।
ভারতের কাছে লজ্জার হারের পর সমালোচনার মুখে পড়তে হয় পাকিস্তান দলকে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞরা একহাত নেন পাক ক্রিকেট দলকে। তবে এমন পরিস্থিতিতে পাকিস্তান দলের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন আমির। নিজের পোস্টে ব্যর্থতা ভুলে বর্তমান পাকিস্তান দলের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন মদম্মদ আমির ।


