Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ক্যান্সার নিয়ে সচেতনতার বার্তা দিতে দেখা যাবে এবার ভারতীয় মহিলা ক্রিকেট দলকে (Team India)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI ম্যাচে গোলাপি জার্সি পরে মাঠে নামতে চলেছে দল।
পিঙ্ক জার্সিতে মহিলা দল (Team India)
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ আর তার আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় মহিলা দল। বিশ্বকাপকে পাখির চোখে করে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছেন হরমনপ্রীত কৌররা। এই সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন স্মৃতি। আইসিসির ব্যাটারদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন তিনি (Team India)।
বিশ্বকাপ জেতার আশা দেখাচ্ছে ভারতীয় মহিলা দল। আর এইসবের মধ্যে চর্চায় উঠে এসেছে আরও একটা বিষয়। শনিবার ভারতীয় দলকে দেখা যাবে একটা বিশেষ জার্সি গায়ে। ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে ও সচেতনতা বাড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই বিশেষ উদ্যোগ। ভারতীয় বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই বার্তা জানিয়েছে (Team India)।

ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আর এই গুরুত্বপূর্ণ ম্যাচকেই বেছে নেয়া হয়েছে সামাজিক বার্তা ছড়িয়ে দেয়ার জন্য। এর আগেও ক্যান্সারের বিরুদ্ধে পিঙ্ক জার্সিতে দেখা গেছে অনেক ক্রিকেট দলকেই। আন্তর্জাতিক ক্ষেত্রে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাকে দেখা গেছে এই জার্সি পরে মাঠে নামতে। তাছাড়াও আইপিএলিও গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালসও এমন উদ্যোগ নিয়েছিল। এবার সেই তালিকায় যোগ ভারতীয় মহিলা দলের নাম।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পোস্ট করা একটি ভিডিওতে গোলাপি জার্সি গায়ে দেখা গেছে দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে। তার সাথে দেখা গেছে প্রতীকা রাওয়াল ও স্নেহ রানাকে। অধিনায়ক হরমনপ্রীত বলেন, ‘প্রতিদিনই অনিশ্চয়তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা প্রস্তুতি নিই। এই জার্সি আরও একবার সেটা মনে করিয়ে দিচ্ছে।’ তিনি ব্রেস্ট সেলফ-এক্সামিনেশনকে অভ্যাসে পরিণত করার কথা বলেন ও এর সঙ্গে বলেন এই রোগ নিয়ে আরও সচেতনতা বাড়ানোর কথা। স্নেহ রানার গলায়ও ছিল একই সুর। তিনিও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার বাড়তে দিয়েছেন (Team India)।


