Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স এবং এরপর বাংলাদেশের কাছে সিরিজ হার (Mohammed Amir)। পাকিস্তানের এই অবক্ষয়ের পর দলকে একহাত নিলেন পাকিস্তান দলের প্রাক্তন ক্রিকেটার।
বর্তমান দলের সমালোচনায় পাক প্রাক্তনী (Mohammed Amir)
ক্রিকেটে বাকি দেশ যতটা সামনের দিকে এগোচ্ছে ততই পাকিস্তান যেন পিছনের দিকে হাঁটছে। এমনকি ছোট ছোট দেশগুলি যেভাবে প্রথম সারিতে উঠে আসছে পাকিস্তান দিনদিন সেই লড়াইটাও দিতে পারছে না প্রতিপক্ষকে। আর এরপরেই চটেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা (Mohammed Amir)।
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে কম নাটক করেনি পাকিস্তান। পরে খেলতে রাজি হলেও ভারতের বিরুদ্ধে বিরুদ্ধে খেলবে না বলে জেদ ধরেছিল কিন্তু সেটাও পরে আবার মাঠে নামে। বিশ্বকাপে ভারতের কাছে লজ্জাজনক হার, গোটা বিশ্বকাপে হতশ্রী পারফর্ম করে বাবার আজমরা। তারপর আবার বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ হার। একের পর এক লজ্জার মুখে পাককিস্তান ক্রিকেট দল। আর তারপরই পাক জাতীয় দলকে নিয়ে তীব্র সমালোচনা শুরু করেন প্রাক্তন পাক ক্রিকেটাররা।

পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির এই পাকিস্তান দল ও নব্বইয়ের পাক দলের মধ্যে তুলনা এনে একহাত নেয় বর্তমান পাকিস্তান দলকে। পাকিস্তানের এক টিভি চ্যানেলে আমির বলেন, ‘নব্বইয়ের দশকের পাকিস্তান টিম ও বর্তমান পাক দলের মধ্যে পার্থক্য রয়েছে। সেই সময়ে ভারত আমাদের ভয় পেত। এখন ওরা আমাদের সিরিয়াসলি নেয় না। এখন ওরা উইকেট নিয়েও উদযাপন করে না। এমনকী ম্যাচ জেতার পরেও আনন্দ করে না।’

আরও পড়ুন: KD Song Row: অশ্লীল গানের জেরে বিপদে নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান দল। এশিয়া কাপের ছবিও এক। এরপর মুখ খুলতে শোনা গিয়েছিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে। তিনি বলেন, ‘আমি যদি সিদ্ধান্ত নিতাম, তাহলে শাহিন, বাবর ও শাদাবকে বাদ দিতাম (Mohammed Amir)।’


