Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার ভারতের সফরের সূচি ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার সেই দ্বিপাক্ষিক সিরিজ এখন ঘোর অনিশ্চয়তার মধ্যে (India)।
ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে অনিশ্চয়তা (India)
শুক্রবার অর্থাৎ আজ থেকে ঠিক একদিন আগেই ভারতের বাংলাদেশ সফরের কথা ঘোষণা করেছিল বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। শনিবার সেই দ্বিপাক্ষিক সিরিজ এখন অনিশ্চিয়তার মধ্যে। সূত্রের খবর অনুযায়ী পাকিস্তানের সঙ্গে যে ভাবে ভারত দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ করেছে এবার বাংলাদেশের সাথে সেই পথেই হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই ভারতীয় বোর্ডের নির্দেশে বাংলাদেশি বোলার মুস্তাফিজুরকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (India)।
আনুষ্ঠানিকভাবে BCCI-এর তরফে যদিও এখনও কিছু জানানো হয়নি। তবে দুই দেশের কূটনৈতিক অবস্থান ও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের আবহে এই সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় বোর্ড। তাছাড়াও এর নেপথ্যে রয়েছে প্রতিবেশী দেশের ভারত বিরোধী মনোভাব। সূত্রের খবর অনুযায়ী শুধু নিরেপেক্ষ দেশে ও আন্তর্জাতিক টুর্নামেন্ট ছাড়া বাংলাদেশের বিরুদ্ধে ভারত আর খেলবে না।
খুব শীঘ্রই এই সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানানো হবে বলে খবর। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সমস্যা হবে না ভারতে খেলতে আসতে, এমনটাই জানা যাচ্ছে।

সংবাদমাধ্যমকে বোর্ডের এক কর্তা বলেছেন, ‘গত বছরও আমরা বাংলাদেশে যাইনি। বিসিবি এ বার সূচি ঘোষণা করেছে ঠিকই। তবে বোর্ড সফর করতে দেবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। অন্য দেশে খেলার ব্যাপারে সরকারের অনুমতি দরকার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে বলতে পারি, বাংলাদেশ ভারতে এসে নির্বিঘ্নে নিজেদের ম্যাচ খেলতে পারে।’
দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে অনিশ্চয়তার জেরে পাকিস্তান ভারতে খেলতে আপত্তি জানানোর পর থেকেই ICC প্রতিযোগিতায় দুই দেশ মুখোমুখি হয় কোনও নিরেপেক্ষ দেশে। এখন বাংলাদেশও সেই পথে হাঁটে কিনা সেটা সময়ই বলবে (India)।
আরও পড়ুন: Ashish Vidyarthi: পথ দুর্ঘটনায় আহত সস্ত্রীক আশিস বিদ্যার্থী
জল্পনার সূত্রপাত হয় শনিবার সকাল থেকে। প্রসঙ্গত আসন্ন আইপিএল-এ বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুরকে IPL-এর মিনি নিলামে ৯.২০ কোটি টাকায় দলে নেয় কলকাতা। যা বাংলাদেশি কোনও ক্রিকেটারের জন্য সর্বোচ্চ। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে বারবার হিংসাত্মক ঘটনা ঘটায় অনেকেই দাবি করেছিলেন মুস্তাফিজুরকে IPL-এ খেলতে দেওয়া উচিত নয়। জনরোষের মুখে পড়তে হয়েছে শাহরুখ খানকেও। এইবার এই নিয়ে স্পষ্ট বার্তা দিল বোর্ড। কলকাতার স্কোয়াড থেকে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এমনটাই জানিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবজিৎ সইকিয়া বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কেকেআর-কে নির্দেশ দেওয়া হয়েছে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য। কলকাতা যদি এই ক্রিকেটারের পরিবর্ত হিসেবে অন্য কাউকে দলে নিতে চায়, BCCI-এর পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হবে (India)।’


