Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় দলের ওয়ানডে টিমের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমন। সেই নিয়েও বিতর্কেরও শেষ নেই। তবে বোর্ডের এই সিদ্ধান্তকে সমর্থন জানালেন ভারতের তারকা পেসার (Mohammed Shami)।
দল নির্বাচন নিয়ে মুখ খুললেন সামি (Mohammed Shami)
অস্ট্রেলিয়া সফরের আগে ভারতের দল ঘোষণা নিয়ে এখন চর্চা তুঙ্গে। রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গিলের অধিনায়ক হওয়াটা ছিল কার্যত নিশ্চিত। তবে ওয়ানডে দলে এখনও খেলছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আর সেখানেই রোহিতকে সরিয়ে গিলের কাঁধে দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। অনেকের মতেই বোর্ড সিদ্ধান্ত নিতে বেশি তাড়াহুড়ো করে ফেলেছে। ক্রিকেটপ্রেমীদের একাংশ আবার গৌতম গম্ভীরের পক্ষপাতিত্ব নিয়েও প্রশ্ন তুলছেন। তবে এমন অবস্থায় বোর্ডের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন মহম্মদ সামি (Mohammed Shami)।
গিলকে অধিনায়ক ঘোষণা করার পর থেকেই অনেকে মানতে পারেননি এই সিদ্ধান্ত। সেই জেরে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। মিম বানাতেও দেখা যাচ্ছে ক্রিকেটপ্রেমীদের। সেই ইস্যু নিয়ে মহম্মদ সামি জানিয়েছেন কাজে মিম না বানিয়ে বা ট্রোল না করে বোর্ডের এই সিদ্ধান্তের পাশে দাঁড়াতে বলেছেন। তাছাড়াও নতুন অধিনায়ক গিলের পাশে থাকারও বার্তা দিয়েছেন এই অভিজ্ঞ পেসার।
নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন ‘এই বিষয়টা নিয়ে চর্চা চলছে বেশি, বানানো হচ্ছে মিম। আমার মনে হয় এখানে বিরোধিতা করার মতো কিছু নেই। পুরো সিদ্ধান্তই কোচ, নির্বাচক ও BCCI-এর। ভারতকে ইংল্যান্ডে নেতৃত্ব দিয়েছেন শুভমন, আইপিএল-ও তিনি গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন। যথেষ্ট অভিজ্ঞতা আছে তাই। দায়িত্ব কাউকেই নিতেই হতো, শুভমনকে বেছে নিয়েছে বোর্ড।’ তিনি আরও বলেছেন ‘এক কেউ ক্যাপ্টেন হয়েছেন, পরে হবেন অন্য কেউ। বোর্ডের এই সিদ্ধান্তকে সম্মান জানানো ও মেনে নেওয়া উচিত আমাদের।’

আরও পড়ুন: Bollywood: যুক্তরাজ্যের শুটিংয়ে বড় সিদ্ধান্ত বলিউডের, লাভ গুনবে দুই দেশ
অস্ট্রেলিয়া সফরে দলে জায়গা পাননি সামি। অনেকের মতেই তার দলে ফেরার রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এবার সেই বিষয়েও কথা বলতে শোনা গেলো সামিকে। তিনি বলেন ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা তার নেই। তিনি বলেন ‘সবাই মতামত জানতে চান আমার। দলে জায়গা পাওয়াটা আমার হাতে নেই। ওটা কোচ, অধিনায়ক, নির্বাচকদের কাজ। দলীপ ট্রফিতেও প্রায় ৩৫ ওভার বল করেছি। আমার ফিটনেস খুব ভাল পর্যায় আছে।’ অনেকের মতেই এই বক্তব্যের মধ্যে দিয়ে তার দলে জায়গা না পাওয়ার বিষয়ে বোর্ডকেই কাঠগড়ায় তুললেন তারকা পেসার (Mohammed Shami)।


