Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার ঘরের মাঠে কলকাতা ফুটবল লিগের ম্যাচে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিল মোহনবাগান (Mohun Bagan CFL)। যদিও লড়াই ছিল অসম। একদিকে একাধিক মোহনবাগানের সিনিয়র দলের ফুটবলার। যারা এই মুহূর্তে ভারতের সেরা ফুটবলারদের তালিকায় রয়েছেন। তেকাঠির তলায় বিশাল কাইথ, ডিফেন্সে রাহুল ভেকে, দীপেন্দু বিশ্বাস, মাঝমাঠে অনিরুদ্ধ থাপা, উইংয়ে সাহাল আবদুল সামাদ, কিয়ান নাসিরি, সায়ন ব্যানার্জিরা নেমেছিলেন এদিন। উল্টোদিকে অনামী মুখের ভীর। ডুরান্ড কাপের প্রস্তুতির কথা মাথায় রেখে এদিন অনেকটা শক্তিশালী দলই নামিয়েছিলেন কোচ বাস্তব রায়। মাঠে উপস্থিত ছিলেন বাগানের নতুন হেড কোচ প্যানাগিওটিস ডিলেমপেরিস।
প্রথমার্ধের লড়াই (Mohun Bagan CFL)
ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোল পেতে বেশ বেগ পেতে হয় সবুজ-মেরুন ব্রিগেডকে (Mohun Bagan CFL)। একাধিক নিশ্চিত সুযোগ নষ্ট করার পাশাপাশি একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। বিরুদ্ধ দলের গোলরক্ষক রঞ্জন সোরেনও এদিন দুর্দান্ত ফর্মে থেকে বেশ কিছু গোল বাঁচিয়ে দেন। প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।
আক্রমণের গতি (Mohun Bagan CFL)
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় মোহনবাগান। মনবীর সিং মাঠে নামার পর আক্রমণের ধার বহুগুণ বেড়ে যায়। অবশেষে ৭৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানকে কাঙ্ক্ষিত লিড এনে দেন মনবীর। একবার গোল পেয়ে যাওয়ার পর আত্মবিশ্বাসী মোহনবাগান দ্রুত ব্যবধান বাড়ায়। ৮২ মিনিটে বক্সের বাইরে থেকে তন্ময় ঘোষের জোরালো শট কালীঘাট গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। এর ঠিক দু’মিনিট পরেই কর্নার থেকে দীপেন্দু বিশ্বাস গোল করে ব্যবধান ৩-০ করেন। শেষ পর্যন্ত এই ব্যবধান বজায় রেখেই মাঠ ছাড়ে মোহনবাগান।

আরও পড়ুন: Messi Letter: শেষ ম্যাচ? আবেগী বার্তা মেসির
এই জয়ের ফলে তিন ম্যাচ শেষে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ৭ পয়েন্ট। তবে ম্যাচের ফলাফল অনুকূলে থাকলেও, ডুরান্ড কাপের আগে দলের ফিনিশিং ও খেলোয়াড়দের ফিটনেস নিয়ে বাগান শিবিরে সামান্য উদ্বেগ থেকেই যাচ্ছে। বিশেষ করে সহজ সুযোগ গোল কনভার্ট করা নিয়ে নতুন কোচ প্যানোসকে বিশেষ নজর দিতে হবে। তবে জয়ে ফিরে লিগ টেবিলে নিজেদের অবস্থান মজবুত করল সবুজ-মেরুন শিবির।



