Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে একটা বিষয় ভারতের চিন্তা বাড়াচ্ছে। সেই কথা মেনে নিলেন মর্নি মর্কেল (Morne Morkel)।
ম্যাচের আগে চিন্তার কারণ জানালেন ভারতের কোচ (Morne Morkel)
যদি পরিসংখ্যানের কথা বলা হয় তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খাতায় কলমে ইংল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে থাকবে ভারত। তবে ক্রিকেটে এবং বিশেষ করে সীমিত ফরম্যাটের ক্রিকেটে খেলা ঘুরে যেতে পারে যখন তখন। সুতরাং ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামার আগে যথেষ্ট সতর্ক ভারতীয় শিবির। এই উইকেটে বরাবরই বোলারদের থেকে ব্যাটাররা কিছুটা হলেও বাড়তি সুবিধা পেয়ে থাকনে। তবে সেক্ষত্রে ভারতের জন্য একটি বিষয় নিয়ে চিন্তার কথা জানালেন ভারতের বোলিং কোচ মর্কেল (Morne Morkel)।

ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে কথা বলেন তিনি। তাঁর কাছে ওয়াংখেড়ের পিচ নিয়ে ভারতের পরিকল্পনা জানতে চাওয়া হলে তিনি শিশির ফ্যাক্টরের কথা জানান। তিনি বলেন, ‘আমার মতে শিশির সবসময়ই বড় চিন্তার। কিন্তু কিছু জিনিস তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। যারমধ্যে একটা হলো টস। আমি মনে করি ওয়াংখেড়ে বরাবরই বাড়তি বাউন্স দেয়।’

আরও পড়ুন: Holi Rituals: জীবিতকে মৃত সাজিয়ে গ্রাম পরিক্রমা! সিউড়ির রায়পুরে দোলের পর অনন্য রীতি
তিনি প্লেয়ারদের উদ্দ্যেশ্য করে বলেন, ‘ছেলেরা বাউন্স বুঝে লাইন মেনে খেলতে পারে। বোলার হিসেবে এগুলো ম্যাচে ফেরাতে পারে। এই মাঠটা ছোট, ফলে বল সামলানো কঠিন হবে। সেই কারণে প্রতিটা ওভারের জন্য লড়তে হবে।’
তবে ভারতের জন্য আরও কয়েকটি চিন্তার কারণ রয়েছে। যার মধ্যে অন্যতম অভিষেক শর্মার টানা ব্যর্থতা। ওপেনিং জুটিতে তাঁর রানে না ফেরা ভারতের চিন্তা বাড়াচ্ছে। অন্যদিকে ভারতের অন্যতম বোলিংয়ে ভরসার নাম বরুণ চক্রবর্তী। তবে শেষ কয়েকটি ম্যাচে বরুণ চক্রবর্তীও সেইভাবে কার্যকরী হননি। সেই ক্ষেত্রেও ভারতের চিন্তা থেকেই যাচ্ছে (Morne Morkel)।


