Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মোথাবাড়ির ঘটনায় এনআইএ-এর প্রাথমিক রিপোর্ট জমা পরল সুপ্রিম কোর্টে। কমিশন মহিলা বিচারকদের আর্তনাদের ভিডিও পেশ করল আদালতে(Mothabari NIA)।
কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Mothabari NIA)
মোথাবাড়ির ঘটনা নিয়ে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর। তিনি বলেন, ‘আগে ট্রাইব্যুনালের কাজ করার মত পরিস্থিতি তৈরি হোক। ১৯ বিচারপতি দিয়ে ১৫ দিনের কাজ করতে বললে বিশৃঙ্খলা তৈরি হবেই।’
‘মোথাবাড়িতে বিভীষিকাময় পরিস্থিতি’
আদালতে কমিশনের আইনজীবী বলেন, ‘বিচারকরা আর্তনাদ করছেন। গত বুধবার দিনভর মোথাবাড়িতে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়।’ তার উত্তরে প্রধান বিচারপতি বলেন, ‘রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে, তা আমরা খুব ভাল করে জানি।’ মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার ঘটনায় দায়ের হয়েছে তিনটি এফআইআর। এবং অন্য বিষয়ে ৯টি এফআইআর দায়ের হয়েছে।
NIA-কে তদন্তভার (Mothabari NIA)
মোথাবাড়ি কাণ্ডে NIA-কে তদন্তভার দিল সুপ্রিম কোর্ট। এই ১২টি মামলার তদন্ত করবে এনআইএ। নতুন করে এফআইআর করে তদন্ত করতে পারবে এনআইএ। সব মামলার রিপোর্ট জমা পড়বে, কলকাতার এনআইএ আদালতে। নির্দেশ সুপ্রিম কোর্টের।
আরও পড়ুন: Iran Pak: পাকিস্তানের যুদ্ধবিরতি প্রস্তাবে অসম্মতি: কোনও শর্তেই হরমুজ প্রণালী খুলতে নারাজ ইরান
এখনও পর্যন্ত ২৪ জন গ্রেফতার (Mothabari NIA)
সুপ্রিম কোর্টে জানানো হল, মোথাবাড়ির ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহ ভাজনের তালিকায় রয়েছেন ৩০৯ জন। সব মিলিয়ে ৪৩২ জন তদন্তকারীদের নজরে রয়েছেন।



