Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: খাওয়ার পর মুখশুদ্ধি হিসাবে মৌরি-মিশ্রি খাওয়া অনেকের স্বভাব (Mouri Michri)। রান্নাঘরের এই মশলার গুণ জানলে আশ্চর্য হবেন। খাওয়ার পর বিয়েবাড়ি থেকে রেস্তোরাঁয় পরিবেশন করা হয় এই মশলা। মৌরির সঙ্গে মিছরি হোক বা জোয়ান আদৌ তা খাওয়া কি ভালো? এই অভ্যাস কিন্তু কেবল মুখশুদ্ধি হিসাবে কাজ করে না। বিয়েবাড়ি হোক বা রেস্তোরাঁ খাওয়ার পরে বিলের সঙ্গে অতি অবশ্যই আসে মৌরি মিছরি অথবা মৌরি মশালার ট্রে মুখকে সতেজ রাখার মতোই এর কিছু স্বাস্থ্য উপকারীতা রয়েছে। নিয়মিত খাওয়ার পর মৌরি-মিশ্রি খেলে কী হয় জানেন?
হজমশক্তি বৃদ্ধি করে (Mouri Michri)
মৌরিতে থাকা ভোলাটাইল অয়েল হজম এনজাইমকে সক্রিয় করে, ফলে খাবার দ্রুত হজম হয়। অন্যদিকে মিশ্রি পাকস্থলীর অম্লতা কমায়। তাই খাওয়ার পর মৌরি-মিশ্রি খেলে বদহজম, বুক জ্বালা বা অম্বল থেকে আরাম পাওয়া যায়।
মুখের দুর্গন্ধ দূর করে (Mouri Michri)
খাওয়ার পর মুখে মৌরি ও মিছরি দিলে, মৌরির মিষ্টি স্বাদে ভরে যায় মুখ। সঙ্গে মিষ্টি সুগন্ধে এক পলকে মুখে দুর্গন্ধের সমস্যাও দূর হয়ে যায়।
গ্যাস ও ফাঁপাভাব কমায়
মৌরি গ্যাস, পেট ব্যথা ও ফাঁপাভাব কমাতে অত্যন্ত কার্যকর। বিশেষ করে ভারী খাবারের পর এটি খেলে পেট হালকা লাগে এবং অস্বস্তি দূর হয়।
ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে
মৌরি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং লিভারের কার্যক্ষমতা বাড়ায়। অন্যদিকে মিশ্রি শরীর ঠান্ডা রাখে। ফলে শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে।
শ্বাসপ্রশ্বাসে আরাম দেয়
মৌরির অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শ্বাসনালীকে শিথিল করে। সর্দি-কাশি বা কফের সমস্যায় মৌরি-মিশ্রি খুব উপকারী। অনেক সময় আয়ুর্বেদিক কফ সিরাপে মৌরি ও মিশ্রি ব্যবহৃত হয়।
চোখের জন্য উপকারী
আয়ুর্বেদে বলা হয়, মৌরি ও মিশ্রি চোখের জন্য ভালো। এগুলো নিয়মিত খেলে চোখের জ্বালা, শুষ্কতা বা দুর্বলতা কমে যায়। বিশেষত মিশ্রি শরীরের অতিরিক্ত গরমভাব কমায়, যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
মৌরিতে রয়েছে ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম ও ফাইবার। মিশ্রিতে থাকে কিছু প্রাকৃতিক খনিজ। দুটো মিলে শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
আরও পড়ুন: TMC Protest in Parliament: সংসদ চত্বরে গান গেয়ে প্রতিবাদ, বাংলার অপমানের বিরুদ্ধে সরব তৃণমূল
সকালে ঘুম থেকে ওঠার পর এক চামচ মিছরি এবং আধা চামচ মৌরি খেলে ঝরবে বাড়তি মেদ (Mouri Michri)। এক কাপ গরম জলে মৌরি মিছরি মিশিয়ে পান করলে উপকার পাবেন। রাতে জলে মৌরি আর মিছরি ভিজিয়ে রেখে দিতে পারেন। সকালে উঠে তা খেলে সারবে রোগভোগ। আয়ুর্বেদ বলছে, মৌরি মিছরির মিশ্রণ স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। ভরপেট খাওয়ার পর হজমে সাহায্য করে মৌরি মিছরি। এই দুই উপাদানই হজমশক্তি বাড়ায়।


