Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: এসআইআর নিয়ে যুদ্ধং দেহি মনোভাব মৌসম নূরের। প্রক্রিয়া সম্পূর্ন না হলে মালদা ও মুর্শিদাবাদে ভোট বয়কটের ডাক কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নূরের(Mousam SIR)।
ভোট বয়কটের হুঁশিয়ারি (Mousam SIR)
সংখ্যালঘু প্রধান মালদহে বিচরাধীনের তালিকায় রয়েছে ৮লক্ষ ২৮ হাজার ৮০জন ভোটার। সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেত্রী মৌসম নুর। সোমবার দুপুরে মালদহ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে দক্ষিণ মালদহের সাংসদের পাশে বসে এমনটাই দাবি জানান মৌসম।
সেটিং চলছে বলেও তোপ (Mousam SIR)
তৃণমূল, বিজেপি এবং নির্বাচন কমিশনের মধ্যে সেটিং চলছে বলেও তোপ দাগেন মৌসম। তিনি বলেন, “মালদহ এবং মুর্শিদাবাদে বিচারাধীনের তালিকায় রাজ্যের মধ্যে সব থেকে বেশি রয়েছে। তৃণমূল, বিজেপি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মধ্যে সেটিং করে চক্রান্ত করা হচ্ছে। তাই বিচারাধীনদের নাম তালিকায় যোগ না হলে ভোট বয়কট করা উচিত। কেন্দ্রীয় নেতৃত্বকে সে প্রস্তাব জানাব।”
আরও পড়ুন: Sil SIR Prob: সীমান্তবর্তী ফাঁসিদেওয়ায় SIR বিভ্রাট: ৫৯৪ জনকে বিচারাধীন রাখল নির্বাচন কমিশন
জেলা জুড়ে পথে নামার হুঁশিয়ারি (Mousam SIR)
মৌসমকে সমর্থন করে দোল উৎসবের পরে জেলা জুড়ে পথে নামার হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ইশা খান চৌধুরী।



