Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল যত এগিয়ে আসছে ততই জল্পনা বাড়ছে ধোনিকে নিয়ে (MS Dhoni)। ক্রিকেট অন্দরে এখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এটাই কি ধোনির কেরিয়ারে শেষ আইপিএল?
ধোনিকে নিয়ে কী বললেন তাঁর প্রাক্তন সতীর্থ? (MS Dhoni)
আইপিএল-এ বরাবরই চর্চায় থেকেছেন ধোনি। দলের থেকেও যেন বেশি লাইম লাইট থেকেছে মহেন্দ্র সিং ধোনির দিকে। ২০২৬ সালের আইপিএল-ও খেলতে দেখা যাবে তাঁকে। এই কথা জানিয়েছেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। তবে প্রশ্ন জাগছে কোন ভূমিকায় দেখা যাবে ধোনিকে। উইকেটকিপার-ব্যাটসম্যান নাকি শুধু ব্যাটার হিসেবে। কারণ ইতিমধ্যেই সঞ্জুকে দলে নিয়েছে চেন্নাই। উইকেটের পিছনে তাঁরই থাকার সম্ভাবনা প্রবল (MS Dhoni)।
এর পাশাপাশি জল্পনা বাড়ছে ধোনির কেরিয়ারের কি শেষ আইপিএল এটাই? এই সব প্রশ্নের মধ্যেই ৩০ মার্চ আইপিএল অভিযান শুরু করবে চেন্নাই। তাঁদের প্রথম প্রতিপক্ষ রাজস্থান।

এবারের দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। যদিও সমর্থকদের উচ্ছাস সেই ধোনিকেই নিয়ে। তরুণদের কাছে সেরা গাইড। এমনটাই মনে করেন চেন্নাইয়ে ধোনির সঙ্গে দীর্ঘদিন খেলা সুরেশ রায়না।

আরও পড়ুন: North Korea: আমেরিকা–দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ কিম?
রায়না বলেছেন, ‘তরুণদের এখন মেন্টরের দরকার। আর ধোনি ড্রেসিংরুমে থাকলে কোনও চাপই নেই তরুণদের।’ এরপরই রায়না আরও যোগ করেন, ‘ধোনির ভূমিকাটা এবার বেশ গুরুত্বপূর্ণ। শুধু ব্যাটার না শুধু উইকেটকিপার–ব্যাটার সেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। এখন দেখার কোন ভূমিকায় মাহি ভাইকে দেখা যায়।’
তবে চেন্নাই ধোনির পরিবর্ত হিসেবে সঞ্জুকে বেছে নিয়েছে। রায়নার কথায়, ‘চেন্নাই চাইছে এখন থেকেই আগামী তিন বছরের কোর টিম করে নিতে। তাই এই আইপিএলটা চেন্নাইয়ের কাছে খুব গুরুত্বপূর্ণ। ধোনি থাকতে থাকতেই প্রতিটি প্লেয়ারকে তাঁর ভূমিকাটা বুঝে নিতে হবে (MS Dhoni)।’


