Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ক্রিকেট নিয়ে চলা বিতর্কের মাঝে এ বার নাম না করে পাকিস্তান ও বাংলাদেশ সরকারের নিন্দা করলেন পাকিস্তানের প্ৰাক্তন তারকা বোলার সাকলিন মুস্তাক (Saqlain Mushtaq)।
পাকিস্তান-বাংলাদেশের সমালোচনায় সাকলিন (Saqlain Mushtaq)
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সরগরম ক্রিকেটবিশ্ব। এবার ক্রিকেটে রাজনীতির হস্তক্ষেপ নিয়ে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার শাকলিন মুস্তাক। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের সরকারের যে অবস্থান তাকে দুষলেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়েছে এবং পাকিস্তান টালবাহানা করছে। যা নিয়ে বিতর্ক ক্রমাগত বেড়েই চলেছে (Saqlain Mushtaq)।
সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকলিন মুস্তাক বলেন, ‘আমি মনে করি, ক্রিকেটে রাজনীতি নির্মূল হওয়া উচিত। কারণ এটা মানুষের জন্য ক্ষতিকর। রাজনীতি আমাদের শত্রু। এটা শুধু ক্রিকেট না, পুরো সমাজের ক্ষতি করে। ক্রিকেটের লক্ষ্য হচ্ছে দেশগুলোর মধ্যে ঐক্য তৈরি করা, দূরত্ব বাড়ানো না।’

আরও পড়ুন: Horoscope Today: বুধবারের গ্রহযোগে ভাগ্য বদল কার?
দেশের কূটনৈতিক লড়াইয়ের মঞ্চ ক্রিকেট হওয়া উচিত নয় বলেই মনে করেন এই প্ৰাক্তন ক্রিকেটার। তিনি বলেন ক্রিকেট মানে বিনোদন, এটি কোনও যুদ্ধ বা যুদ্ধক্ষেত্র না। ভারতের মাটিতে বাংলাদেশের না খেলতে আসা নিয়ে মন্তব্য না করতে চাইলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন যে রাজনীতিতে বিশ্বাসী নন।
ভারত ও পাকিস্তানের মধ্যে যে কূটনৈতিক সমস্যা তার প্রভাব ক্রিকেটেও পড়েছে। দুই দেশ শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১২-১৩ মরশুমে। পাকিস্তান ভারতে এসেছিল খেলতে। এরপর দুই দেশ এশিয়া কাপ ও বিশ্বকাপ ছাড়া আর মুখোমুখি হয়নি। এবার বাংলাদেশের সাথে যে সম্পর্কের অবণতি হলো তাতে এই দুই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজও এখন প্রশ্নের মুখে (Saqlain Mushtaq)।


