Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিনের শারীরিক জটিলতার সঙ্গে লড়াই (Mukul Roy Son) করে রবিবার গভীর রাতে প্রয়াত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়। তাঁর মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে নেমে আসে শোকের ছায়া। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিডনি-সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন বহুদিন ধরেই।

বাবার প্রয়াণে শোকস্তব্ধ ছেলে (Mukul Roy Son)
বাবার প্রয়াণে ভেঙে পড়েছেন তাঁর ছেলে শুভ্রাংশু (Mukul Roy Son) রায়। আবেগঘন কণ্ঠে তিনি জানান, ছোটবেলা থেকে বাবাকে খুব বেশি সময় কাছে পাননি, কারণ রাজনীতির ব্যস্ততায় ডুবে থাকতেন তিনি। তবু যতটুকু সময় পেয়েছেন, তা ছিল বন্ধুর মতো ঘনিষ্ঠ। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাবার পরামর্শই ছিল তাঁর ভরসা। কঠিন মুহূর্তে সবসময় পাশে পেয়েছেন বলেও জানান শুভ্রাংশু।

আরও পড়ুন: Mamata On Mukul Roy: ‘ভ্রাতৃসম সহকর্মীকে হারালাম’-মুকুলের মৃত্যুতে ব্যথিত মুখ্যমন্ত্রী
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কাঁচড়াপাড়ার ঘটক রোডের বাড়ির সামনে জড়ো হতে থাকেন দলীয় কর্মী-সমর্থকেরা। হাসপাতাল থেকে তাঁর মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি শুরু হয়েছে। সেখান থেকে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে হালিশহর শ্মশানে।


