Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাঙালি মানেই খাদ্য রসিক হবেই(Murgi And Chingri Malaikari)। আর পাতে যদি থাকে মালাইকারি, তাহলে তো কোনো কথাই নেই। পারিবারিক কোনো অনুষ্ঠান হোক বা বাড়ির রোজকার খাবার, এই মালাইকারি পদ রেঁধে খাইয়ে খুব সহজের সক্কলের মন জয় করে নিতে পারেন আপনি। তাই দেরি না করে শিখে নিন কীভাবে বানাবেন মুরগির এবং চিংড়ির মালাইকারি।
মুরগির মালাইকারির উপকরণ (Murgi And Chingri Malaikari)
মুরগি মালাইকারি(Murgi And Chingri Malaikari) বানাতে লাগবে মুরগির মাংস ১ কেজি, কাপ নারকেলের দুধ ২, চামচ মিষ্টি দই ২ টেবিল, চা চামচ আদা বাটা ১, কাঁচা মরিচ ৫-৬টি, চামচ পেঁয়াজ বাটা ২ টেবিল, চামচ কাজুবাদাম বাটা ১ টেবিল, টুকরো দারচিনি ২, এলাচ ৪টি, ডিম ১টি
মুরগির মালাইকারির পদ্ধতি (Murgi And Chingri Malaikari)
প্রথমে মাংসর টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার এর সঙ্গে আদা-রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লবণ, ময়দা এবং ডিম ফাটিয়ে মাখিয়ে ১০ মিনিট ম্যারিনেট করুন। চুলায় প্যান বসিয়ে গরম করে নিন। অল্প ঘি আর তেল দিয়ে গরম করে তাতে মাংসের টুকরোগুলো হালকা বাদামি করে ভেজে তুলে নিন(Murgi And Chingri Malaikari)। একই প্যানে পেঁয়াজ বাটা, দারচিনি ও এলাচ দিয়ে একটু ভেজে নিন।

আরও পড়ুন: Valentine’s Day Special Recipe: মিষ্টি-ঝাল প্রেমের মতোই প্রেম দিবসে দুই মিষ্টি-ঝাল রেসিপি
বাদাম কুচি ছড়িয়ে নামিয়ে নিন
এবার এতে আদা-রসুন বাটা, হলুদ ও শুকনা মরিচগুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে কড়াইয়ে টমেটো পিউরি, কাজুবাদাম বাটা, মিষ্টি দই আর নারকেলের দুধ দিয়ে ফুটিয়ে নিন অল্প ফুটে এলে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে ঢাকা রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
চিংড়ির মালাইকারির উপকরণ
৪ টি মাঝারি গলদা চিংড়ি, ১ টি পেঁয়াজ, ২-৩টি লঙ্কা, ২-৩ কোয়া রসুন, ২-৩ টুকরো আদা, ১টি ছোট টমেটো বাটা, ১/২ নারকেল, ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, ১/২ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, ২টি এলাচ, স্বাদ মত লবণ, পরিমাণ মত তেল, ১/৪ টেবিল চামচ ঘি
আরও পড়ুন: Valentine’s Day Tea Recipe: প্রেম দিবসে সঙ্গীর জন্য বানিয়ে ফেলুন গোলাপ চা, রইলো রেসিপি
চিংড়ির মালাইকারির পদ্ধতি
চিংড়ি মাছ ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে ১৫মিনিট রেখে তেল গরম করে ভালোভাবে ভেজে তুলে রাখতে হন। অন্য দিকে মিক্সারে পিঁয়াজ, আদা, রসুন ও লঙ্কা একসাথে বেটে নিতে হবে(Murgi And Chingri Malaikari)। নারকেল কুরে গরম জলে ৫-৭ মিনিট ভিজিয়ে মিক্সারে মিহি করে পেস্ট করে নিয়ে ছাকনিতে ছেঁকে নারকেলের দুধ বের করে নিতে হবে। মাছ ভাজার কড়াইতে তেল গরম করে এলাচ দিয়ে বেটে রাখা পেস্ট দিয়ে ৩-৪মিনিট ভেজে টোম্যাটো পেস্ট দিতে হবে।

ঘি ছড়িয়ে নামিয়ে নিন
এবার কিছুক্ষন ভালো করে কষিয়ে নিয়ে সমস্ত গুঁড়ো মশলা ও লবণ দিয়ে আবারও সময় নিয়ে কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু হলে অল্প কিছুটা নারকেলের দুধ দিয়ে আবার ২-৩মিনিট কষিয়ে নিয়ে বাকি দুধ দিয়ে দিতে হবে। বুদবুদ এলে চিংড়ি গুলো দিয়ে অল্প থেকে মাঝারি আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে ৫মিনিট মতো। এরপর ঢাকা খুলে ওপর দিয়ে ঘি ছড়িয়ে নামিয়ে নিন চিংড়ির মালাইকারি।


