Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর ও সাম্প্রদায়িক (Murshidabad Cyber Crime) উত্তেজনা ছড়ানোর অভিযোগে মুর্শিদাবাদ জেলা প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। জেলার বিভিন্ন প্রান্তে একযোগে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ১,০৯৩টি ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করে বন্ধ করে দেওয়া হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া একাধিক উস্কানিমূলক পোস্ট ও ভিডিও নিয়েই মূলত এই পদক্ষেপ।
জেলা পুলিশ ও সাইবার সেল যৌথভাবে তদন্তে নামে (Murshidabad Cyber Crime)
জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক (Murshidabad Cyber Crime) ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় গুজব, বিকৃত ভিডিও এবং উত্তেজনাপূর্ণ মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ছিল। এই পরিস্থিতিতে জেলা পুলিশ ও সাইবার সেল যৌথভাবে তদন্তে নামে। তদন্তের পরই ধরা পড়ে বহু অ্যাকাউন্ট ভুয়ো পরিচয়ে তৈরি এবং কিছু অ্যাকাউন্ট এমনকি বিদেশ বা দেশের অন্যান্য রাজ্য থেকেও নিয়ন্ত্রিত হচ্ছে।
ভুয়ো বার্তা ছড়ানো হচ্ছিল (Murshidabad Cyber Crime)
বিশেষজ্ঞদের মতে, অত্যাধুনিক প্রযুক্তি তথা (Murshidabad Cyber Crime) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে কিছু ভিডিও বা বক্তব্য তৈরি করা হয়েছে, যেখানে স্থানীয় ব্যক্তিদের মুখ বসিয়ে ভুয়ো বার্তা ছড়ানো হচ্ছিল। প্রশাসনের এক সূত্র জানায়, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে ১১ হাজারের বেশি বিতর্কিত পোস্ট ও ভিডিও মুছে ফেলা হয়েছে।
শনাক্ত করে জিজ্ঞাসাবাদ
এই ঘটনার প্রেক্ষিতে ৪৮৬ জন ব্যক্তিকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে ভুয়ো খবর বা উস্কানিমূলক কনটেন্ট ছড়ানোর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: Donald Trump: হোয়াইট হাউসে তৈরি হচ্ছে ঝাঁ-চকচকে বলরুম, ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প
এদিকে, সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসন শুরু করেছে প্রচার অভিযান। সোশ্যাল মিডিয়ায় #MurshidabadFakeNews ও #VerifyBeforeShare হ্যাশট্যাগ ব্যবহার করে সচেতনতামূলক বার্তা ছড়ানো হচ্ছে। স্থানীয় তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন স্কুল, কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানও এই উদ্যোগে সামিল হয়েছে।


