Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লগ্নি একদিকে যেমন ঝুঁকিসাপেক্ষ তেমনই আবার অনেক সময় দিয়েছে বড় রিটার্ন (Mutual Funds)। সেরকমই কিছু ইক্যুইটি মিউচুয়াল ফান্ড দিয়েছে ৪ গুণ রিটার্ন।
৭ বছরে ৪ গুণ রিটার্ন (Mutual Fund)
গত কয়েকদিনের শেয়ার বাজারের ওঠানামা লেগেই আছে। একদিকে শেয়ারে যেমন থাকে লাভের সম্ভাবনা তেমনই থেকে যায় ক্ষতির ঝুঁকি। সেই কথা মাথায় রেখেই অনেকেই স্টকে লগ্নির ঝুঁকি এড়িয়ে যেতে চান। তাদের অনেকেই মিউচুয়াল ফান্ডে লগ্নি করে মোটা অঙ্কের রিটার্নের আশা করেন। মিউচুয়াল ফান্ডেও লগ্নি ঝুঁকি সাপেক্ষ তবে অনেকসময়ই দীর্ঘমেয়াদি লগ্নিতে পাওয়া যায় ভাল রিটার্ন। সেরকমই কিছু ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের কথা বলা হয়েছে একটি প্রতিবেদনে। এই কটি মিউচুয়াল ফান্ডে লগ্নিকারীরা টাকা রেখে ৭ বছরে ৪ গুণ রিটার্ন পেয়েছেন (Mutual Fund)।
এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায়। লাম্পসাম ইনভেস্টমেন্ট করে টাকা সাত বছরে চার গুণ হয়েছে বেশ কয়েকটি ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে।
কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড: সাত বছর আগে যারা এই কোয়ান্ট স্মল ক্যাপফান্ডে ১ লক্ষ টাকার লাম্পসাম ইনভেস্টমেন্ট করেছিলেন, তারা এখন ৫.১৪ লক্ষ টাকা রিটার্ন পাচ্ছেন। এর ২৬.৩৫ শতাংশ সিএজিআর।
মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড: সাত বছর আগে যারা মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ডে ১ লক্ষ টাকার লাম্পসাম ইনভেস্টমেন্ট করেছিলেন, তারা রিটার্ন পাচ্ছেন ৪.২১ লক্ষ টাকা। এর ২২.৮০ শতাংশ সিএজিআর।

নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড: এই স্মল ক্যাপ ফান্ডও ভাল রিটার্ন দিয়েছে লগ্নিকারীদের। সাত বছর আগে এই ফান্ডে যারা ১ লক্ষ টাকার লাম্পসাম ইনভেস্টমেন্ট করেছিলেন, তারা ৪.১৬ লক্ষ টাকা রিটার্ন পাচ্ছেন। এর সিএজিআর ২২.৫৮ শতাংশ।
আরও পড়ুন: TET Result 2023: টেট ফল ঘিরে বিতর্কের ঝড়, পাশের হার নিয়ে প্রশ্ন তুললেন সুকান্ত!
কোয়ান্ট ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড: সাত বছর আগে কোয়ান্ট ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ডে ১ লক্ষ টাকার লাম্পসাম ইনভেস্টমেন্ট করে বিনিয়োগকারীরা রিটার্ন পাচ্ছেন ৪.১৩ লক্ষ টাকা। এর সিএজিআর ২২.৪৭ শতাংশ।
অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড: সাত বছর আগে যারা এই স্মল ক্যাপ ফান্ডে ১ লক্ষ টাকার লাম্পসাম বিনিয়োগ করেছিলেন এখন তারা রিটার্ন পাচ্ছেন ৪.০৮ লক্ষ টাকা। এই ফান্ডের সিএজিআর ২২.২৪ শতাংশ।
নিপ্পন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড: এজ মিড ক্যাপ ফান্ডও হাসি ফুটিয়েছে লগ্নিকারীদের মুখে। সাত বছর আগে এই ফান্ডে ১ লক্ষ টাকার লাম্পসাম বিনিয়োগ করে এখন লগ্নিকারীরা রিটার্ন পাচ্ছেন ৪.১১ লক্ষ টাকা। এর সিএজিআর ২১.৯৩ শতাংশ (Mutual Fund)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


