Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অংশুমান চক্রবর্ত্তী: দেশের যুবসমাজের ভবিষ্যৎ ও স্বার্থ রক্ষায় বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স-এ করা এক পোস্টে তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে।
প্রধানমন্ত্রী লেখেন (Narendra Modi)
“দেশের যুবকদের স্বার্থ ও তাদের ভবিষ্যৎ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।” তিনি জানান, পেপার লিক সংক্রান্ত সমস্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান (Narendra Modi)
শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষিত রাখতে সরকার ধারাবাহিকভাবে একের পর এক পদক্ষেপ নিচ্ছে এবং ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।

আরো পড়ুন: NEET paper leak: নিট কেলেঙ্কারির বিস্ফোরক কাহিনি এবার ওটিটিতে
একইসঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা দেশের যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের কাউকেই রেয়াত করা হবে না।” উত্তপ্ত দিল্লি (NEET paper leak)
‘সংসদ চলো’ (Narendra Modi)
এই আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাঁর নেতৃত্বে পড়ুয়াদের একাংশ টানা অনশন চালিয়ে যান। প্রায় ২৫ দিন ধরে চলা এই আন্দোলন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে গত সোমবারের ‘সংসদ চলো’ অভিযানকে কেন্দ্র করে।

গোটা দেশের আলোচ্য বিষয়
রাজধানী দিল্লিতে আন্দোলনকারীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে টানাপোড়েন এবং ছাত্রদের প্রতিবাদ জাতীয় সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নেয়। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতার দাবিতে এই আন্দোলন এখন গোটা দেশের আলোচ্য বিষয়।



