Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ঘরের মাঠে এই প্রথম অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়লেন অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন আর সেই সিদ্ধান্তই তিঁনি মেনে নিতে পারছেন না (Nathan Lyon)।
অজি দল থেকে বাদ পড়লেন নাথান লায়ন (Nathan Lyon)
অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট জমজমাট। প্রথম দিন বল হাতে আগুন ঝরিয়েছেন স্টার্ক। ছয় উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন অজি তারকা পেসার। প্রথম দিকে ব্যাকফুটে থাকলেও রুটের লড়াকু সেঞ্চুরি ইংল্যান্ড দলকে অক্সিজেন জুগিয়েছে। অজিভূমে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। তবে এই মুহূর্তে চর্চায় অন্য এক অজি তারকা। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ক্রিকেটার নাথান লায়ন। গাব্বায় তাঁকে বাদ দেওয়ায় প্রকাশ্যে কোচ এবং নির্বাচকের দিকে তোপ দাগলেন নাথান লায়ন (Nathan Lyon)।
অজি তারকা স্পিনার টেস্টে অভিষেকের পর এই নিয়ে দ্বিতীয়বার ঘরের মাঠে বাদ পড়লেন। যা ঘটলো ১৩ বছর পর। ২০১২ সালে ভারতের বিরাজ প্রথমবার বাদ পড়েছিলেন এই স্পিনার। গোলাপি বলের টেস্টে ৪৩টি উইকেট থাকার পরে লায়নের উপর ভরসা রাখতে পারেনি অস্ট্রেলিয়া। মাঠে আসার ৩০ মিনিট পর তাঁর বাদ পড়ার কথা জানতে পারেন নাথান। আর তারপরেই নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন লায়ন। তিঁনি ক্ষোভ উগড়ে দিয়ে এই ঘটনাকে ‘নোংরা ব্যাপার’ বলেও উল্লেখ করেছেন।

এই ঘটনার পরেই কোচ আর নির্বাচকদের একহাত নিলেন লায়ন। তিঁনি বলেন, ’সত্যি বলতে, এখনও পর্যন্ত রনি (ম্যাকডোনাল্ড) এবং জর্জের সঙ্গে বসিনি। আপাতত নিজের মনের মধ্যে বিষয়টাকে মেনে নেওয়ার চেষ্টা করছি। যাতে অন্য কোনও ভাবে সাহায্য করে মাঠে থাকা সতীর্থদের থেকে সেরাটা বার করে আনতে পারি, সেই চেষ্টা করছি।’

আরও পড়ুন: Indigo Flight: কলকাতা ও চেন্নাই বিমানবন্দরে বাতিল ফ্লাইট কতটা ঝুঁকিপূর্ণ
তিঁনি আরও বলেন, ‘বরাবরের মতো মাঠে চলে এসেছিলাম তাড়াতাড়ি। তার আধ ঘণ্টা পরে জানতে পারি আমি খেলছি না। এটা খুবই জঘন্য বিষয়। কিন্তু কিছু করার নেই। সত্যি বলতে কিছুটা অবাকই হয়েছি। আমি জানি অস্ট্রেলিয়ার ক্রিকেটে আমার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। দেশের মাটিতে এমন ভেন্যুতে দলের জন্য কতটা কার্যকরী হয়ে উঠতে পারি, সেটাও জানি।’
বাদ পড়ার কথা তিঁনি আগে জানতেন না তবে সাক্ষাৎকারের পরের দিকে কিছুটা সংযমীভাব দেখিয়েছেন এই অভিজ্ঞ স্পিনার। তিঁনি বলেন, ‘থাবার্তা ঠিকঠাকই হয়েছে। তবে কোচ আর জর্জের সঙ্গে বসিনি। আশা করি পরে বসব। আমি তো প্রথম নই যাঁকে টেস্ট থেকে বাদ দেওয়া হল। তবে আমি খুবই হতাশ। অস্ট্রেলিয়া দলের হয়ে, বিশেষ করে এই মাঠে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারতাম বলে বিশ্বাস করি।’ অন্যদিকে নির্বাচক প্রধান জর্জ বেইলি মেনে নিয়েছেন যে তাঁরা জানেন এই সিদ্ধান্তে নাথান লায়ন যে অখুশি (Nathan Lyon)।


