To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬-এর রাশিফল (Horoscope) অনুযায়ী আজকের দিনটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। চাঁদ আজ বৃষ রাশিতে অবস্থান করছে, যার ফলে স্থিতিশীলতা ও বাস্তবতার প্রভাব বেশি থাকবে। চৈত্র শুক্লা ষষ্ঠী তিথি বিকেল ৪টা ৭ মিনিট পর্যন্ত চলবে, এরপর শুরু হবে সপ্তমী তিথি। প্রীতি যোগ ও আয়ুষ্মান যোগের শুভ প্রভাবে কিছু রাশির জন্য দিনটি অত্যন্ত ইতিবাচক হতে চলেছে, আবার কিছু রাশিকে সতর্ক থাকতে হবে।
কার দিন যাবে কেমন? (Horoscope)
- মেষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে অশান্তির সম্ভাবনা থাকলেও পুরোনো (Horoscope) কাজের সাফল্য মিলতে পারে। বৃষ রাশির জাতকদের জন্য দিনটি আর্থিক দিক থেকে ভালো, বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে। মিথুন রাশিকে বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে, না হলে প্রতারণার আশঙ্কা রয়েছে।
- কর্কট রাশির ওপর নতুন দায়িত্ব আসতে পারে এবং আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। সিংহ রাশির জন্য ব্যবসা ও কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা প্রবল, নতুন সুযোগ আসতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে অর্থ উপার্জন হলেও সঞ্চয় কম হবে এবং চুরির আশঙ্কা রয়েছে।
- তুলা রাশির জাতকরা জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হবেন, তবে ব্যবসায় হিসাবের ভুল এড়াতে হবে। বৃশ্চিক রাশির জন্য ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে এবং আর্থিক প্রাপ্তি হতে পারে। ধনু রাশির ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হলেও আইনি ঝুঁকি এড়ানো জরুরি।
আরও পড়ুন: Kolkata Weather: দুর্যোগ কাটিয়ে ফিরছে বসন্ত
- মকর রাশির চাকরির সুযোগ তৈরি হতে পারে, তবে আর্থিক লেনদেনে সতর্কতা প্রয়োজন। কুম্ভ রাশির জাতকদের পারিবারিক ও মানসিক বিষয়ে সংযত থাকতে হবে। মীন রাশির জন্য আয় বৃদ্ধি ও নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে, তবে আইনি বিষয়ে সতর্ক থাকা জরুরি।


