Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হর্ষিত রানার ছিটকে যাওয়ার পর থেকেই জল্পনা চলছিল তাঁর বিকল্প হিসেবে কাকে নেওয়া হবে (Navdeep Saini)। অবশেষে জল্পনার অবসান করে কলকাতা জানিয়ে দিলো বিকল্প বোলারের নাম।
রানার পরিবর্তে এই বোলার নাইট শিবিরে (Navdeep Saini)
আইপিএল শুরুর আগে কেকেআর শিবিরের চিন্তার কারণ হয়ে উঠেছিল চোট-আঘাত। কার্যত সেই চোটের কবলে পড়তে থাকে একের পর এক বোলার। শুরুতেই ছিটকে যান হর্ষিত রানা। এরপর আকাশ দীপকে তাঁর বিকল্প ভাবা হলে তিনিও চোটের কারণে ছিটকে যান আইপিএল থেকে। এরপরেই জল্পনা চলতে থাকে কে হবেন নাইট শিবিরের ভরসার মুখ। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বিকল্প বোলারের নাম জানাল কেকেআর (Navdeep Saini)।

নাইট শিবিরে হর্ষিত রানার বিকল্প পেয়ে কিছুটা স্বস্তিতে নাইট শিবির। রানার বিকল্প হিসেবে দলে যোগ দিলেন নবদীপ সাইনি। প্রথম ম্যাচ খেলতে বুধবারই মুম্বই উড়ে যাচ্ছেন রাহানেরা। দলের সঙ্গে যাননি নবদীপ সাইনি। এই ভারতীয় পেসারের আইপিএল-এর শুরুটা ভাল হয়েছিল কিন্তু শেষ দুই তিন বছর সেই ধারা আর বজায় থাকেনি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সাফল্য ধরা দেয়নি। তিনি বলেন, ‘আমার খুব ভাল লাগছে। কলকাতা নাইট রাইডার্সে একটা আলাদা অনুভূতি আছে। তাই নাইট রাইডার হয়ে আমার ভাল লাগছে। গতকাল রাতে খবরটা শুনেছি। জানার পর আসল অনুভূতি টের পাচ্ছিলাম না। যেভাবে পরিশ্রম করছিলাম, আইপিএলের দলে সুযোগ পাওয়ার একটা আশা ছিল। জানতাম যেকোনো দিন হবে। ঈশ্বরের ওপর ভরসা ছিল।’

দুই বোলারের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে এই মুহূর্তে। একজন উমরান মালিক এবং আরেকজন সাইনি। বলা যায় নবজন্ম হলো এই পেসারের। সাইনি নিজের প্রত্যাবর্তন নিয়ে বলেন, ‘যেভাবে শেষ কয়েকটা বছর গিয়েছে, সাফল্য-ব্যর্থতা দুটোই ছিল। কিন্তু সেই সময় টিকে থাকা প্রধান লক্ষ্য ছিল। জানতাম কঠোর পরিশ্রম করে যেতে হবে। সেটাই করে গিয়েছি। তার ফলে এই সুযোগ এসেছে।’
আরও পড়ুন: DXB Gift: উড়ানে বিলম্ব, দীর্ঘ অপেক্ষা: তবু মুহূর্তে মন ভাল যাত্রীদের, কী হল দুবাই বিমানবন্দরে?
আইপিএল-এ এবার শক্তিশালী দল বানালেও পেসার নিয়ে প্রথম থেকেই সমস্যায় শাহরুখ খানের দল। মুস্তাফিজুরকে নেওয়ার পর থেকেই বিপত্তি শুরু। তাঁকে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে ছেড়ে দিতে হয় এবং সেই জল অনেক দূর পর্যন্ত গড়ায়। অন্যদিকে শ্রীলঙ্কার পেসার পাথিরানাকে নিয়েও এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। কারণ বোর্ডের থেকে এখনও ছাড়পত্র পাননি তিনি। আকাশ দীপের বিকল্প হিসেবে কলকাতা দলে নেয় সৌরভ দুবেকে। কিন্তু রানার পরিবর্ত পেতে অনেক কাঠখড় পোড়াতে হলো কলকাতাকে। অবশেষে বুধবার রানার পরিবর্ত হিসেবে কেকেআরে যোগ দিলেন নবদীপ সাইনি (Navdeep Saini)।


