Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মেয়েদের বিশ্বকাপে অন্যতম সেরা ছন্দে রয়েছেন স্মৃতি মান্ধানা। এবার তার সামনে বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার সুযোগ (Smriti Mandhana)।
স্মৃতির স্বপ্নের দৌড় (Smriti Mandhana)
ভারতীয় দলের ওপেনার স্মৃতি মান্ধানা নিজের কেরিয়ারের অন্যতম সেরা ফর্মে রয়েছেন। তার ব্যাটে ভর করে ভারতের জয়ের মাটি শক্ত হয়েছে। সেই দাপটেই ভারত জায়গা করে নিয়েছে শেষ চারে। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর তার আগেই ভারতীয় শিবিরে এল সুখবর। একদিকে যেমন ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন তেমনই অন্যদিকে স্মৃতি মান্ধানা রয়েছেন এই প্রতিযোগিতায় সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে (Smriti Mandhana)।

মেয়েদের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের সহ অধিনায়ক। প্রায় প্রতিটা ম্যাচেই তার ব্যাটে রান এসেছে। আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করতে দেখা গিয়েছে ভারতের এই অভিজ্ঞ তারকা ব্যাটারকে। বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান এসেছে তার ব্যাটে। ৩৬৫ রান করেছেন স্মৃতি সাতটি ম্যাচ খেলে। তার গড় ৬০.৮৩। শুধু যে তিনি প্রতিযোগিতায় ঢুকে পড়েছেন তাই নয়, তালিকার প্রথমেই রয়েছে তার নাম।

আরও পড়ুন: AB de Villiers: ভারতীয় তারকা জুটির পাশে দাঁড়িয়ে নিন্দুকদের একহাত নিলেন এবিডি
মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা প্রতিযোগিতার সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় স্মৃতি ছাড়াও রয়েছেন দীপ্তি শর্মাও। তিনি সাত ম্যাচে ১৫টি উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। ব্যাট হাতে তিনি দুটি অর্ধশতরানও করেছেন। দুই ভারতীয় ছাড়াও তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যালানা কিং, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ডট, অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি, অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার, অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড, দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক এবং ইংল্যান্ডের হিদার নাইট।
স্মৃতি মান্ধানা প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। এক ক্যালেন্ডার বছরে একদিনের ক্রিকেটে পাঁচটি সেঞ্চুরি করে ছুঁয়েছেন তাজমিন ব্রিটসের রেকর্ড। এখন সমর্থকরা তাকিয়ে রয়েছেন সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে পারে কিনা (Smriti Mandhana)।


