Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : মঙ্গলবার ভক্তপুরে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির (K P Sharma Oli) ব্যক্তিগত বাড়ি আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা (Nepal Gen Z Protest)। এর আগে ওলি সরকারবিরোধী আন্দোলনের চাপে পদত্যাগপত্র জমা দেন। এ ঘটনায় রাস্তায় উল্লাস করে বিক্ষোভকারীরা।
একই দিনে কাঠমান্ডুতে প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তাঁর স্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী অরজু রানা দেউবার ওপর হামলা হয়।দেশজুড়ে সহিংস বিক্ষোভের মধ্যে ভৈসেপাতি এলাকায় মন্ত্রীদের বাড়ি থেকে সরিয়ে নিতে সেনা হেলিকপ্টার নামানো হয়েছে। এলাকায় এক মন্ত্রীর বাড়ি আগুনে পুড়ে যাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস নেপালে অবস্থানরত ভারতীয়দের জরুরি যোগাযোগের নম্বর সরবরাহ করেছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সীমান্তবর্তী ভারতের উত্তরবঙ্গেও সতর্কতা জারি হয়েছে। দেওয়া হয়েছে দুটি জরুরি যোগাযোগ নম্বর। সেগুলি হল – 980 860 2881 এবং 981 032 6134 ।
সুপ্রিম কোর্টে আগুন, পার্লামেন্ট দখল (Nepal Gen Z Protest)
Gen-Z বিক্ষোভকারীরা কাঠমান্ডুর সুপ্রিম কোর্ট ভবন এবং সংসদ ভবনেও আগুন ধরিয়ে দেয়(Nepal Gen Z Protest)। এমনকি ওলির দফতরে ঢুকে পড়ে তারা। সহিংসতা চরমে পৌঁছালে ওলি পদত্যাগ করেন। প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওডেল তাঁর পদত্যাগ গ্রহণ করেছেন এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছেন।
পদত্যাগপত্রে ওলির বক্তব্য(Nepal Gen Z Protest)
প্রেসিডেন্টকে জমা দেওয়া চিঠিতে ওলি লিখেছেন, ‘‘দেশে যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, তা বিবেচনা করে সংবিধানের ধারা অনুযায়ী আমি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছি (Nepal Gen Z Protest)।’’
আরও পড়ুন : Nepal Gen Z Protest : দুবাই পালবেন কেপি শর্মা ওলি? পদত্যাগের পরই জোরালো জল্পনা
ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা(Nepal Gen Z Protest)
কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস নেপালে অবস্থানরত ভারতীয়দের জরুরি যোগাযোগের নম্বর সরবরাহ করেছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সীমান্তবর্তী ভারতের উত্তরবঙ্গেও সতর্কতা জারি হয়েছে। দেওয়া হয়েছে দুটি জরুরি যোগাযোগ নম্বর। সেগুলি হল – 980 860 2881 এবং 981 032 6134 । এই দুটি নম্বরে ফোন করে জরুরি পরিস্থিতিতে যোগাযোগ করা যাবে ভারতীয় দূতবাসের সঙ্গে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তি বার্তা(Nepal Gen Z Protest)
মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিলিগুড়ি, কালিম্পং-সহ সীমান্তবর্তী অঞ্চলের মানুষকে শান্তি বজায় রাখার আহ্বান জানান(Nepal Gen Z Protest)। অশান্তির জেরে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর বন্ধ হয়ে যায়। দিল্লি থেকে আসা ইন্ডিগোর 6E1153 এবং মুম্বই থেকে আসা 6E1157 উড়ান দু’টি অবতরণ করতে না পেরে লখনউতে ঘুরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন : Vice Presidential Election : NDA বনাম I.N.D.I.A ব্লক,শুরু হল ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ
রক্তক্ষয়ী বিক্ষোভ ও যুবসমাজের ক্ষোভ
কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী, পুলিশি অভিযানে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা ৪০০-এর বেশি। নিহতদের মধ্যে ১৭ জন কাঠমান্ডুর এবং দু’জন Sunsari জেলার(Nepal Gen Z Protest)। স্কুল-কলেজপড়ুয়া বিপুলসংখ্যক তরুণ-তরুণী রাস্তায় নেমে দুর্নীতি ও সেন্সরশিপের বিরুদ্ধে স্লোগান তোলেন— “Shut down corruption, not social media”।
নেতাদের বাড়িতে হামলা(Nepal Gen Z Protest)
প্রতিবাদকারীরা কেবল ওলির বাড়ি নয়, প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওডেল, শের বাহাদুর দেউবা, রমেশ লেখক ও পুষ্পকমল দাহালের বাড়ি ও সম্পত্তিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। যুবসমাজের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন এখন দুর্নীতি, রাজনৈতিক স্থবিরতা এবং গণতান্ত্রিক অধিকার খর্বের বিরুদ্ধে এক বড় বিস্ফোরণে রূপ নিয়েছে। নেপাল অনিশ্চয়তার এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে।


