Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইসরায়েলের (Israel Hamas War) হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ওসামা তাবাশ। ইজ়রায়েলের সেনার তরফে একটি বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে। তারা জানিয়েছে, ওবামা তাবাস হামাস জঙ্গি গোষ্ঠীর নজরদারি এবং লক্ষ্যবস্তু ইউনিটের প্রধানও ছিলেন। তবে এই নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য হামাসের তরফে করা হয়নি।
হামাসের ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ (Israel Hamas War)
প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের (Israel Hamas War) সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ওসামা তাবাশ। সম্প্রতি বিবৃতি জারি করে এমনটাই দাবি করেছে ইজ়রায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) যে তিনি নিহত হয়েছেন। তারা জানিয়েছে, ২০ মার্চ দক্ষিণ গাজ়ায় আকাশপথে হামলা চালানো হয়েছিল। হামাসের ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করে ইজ়রায়েল। তাতেই তাবাশের মৃত্যু হয়েছে।
নজরদারি এবং নিশানা ইউনিটের প্রধান (Israel Hamas War)
ইজ়রায়েলের (Israel Hamas War) বিবৃতিতে জানানো হয়েছে, তাবাশ হামাসের নজরদারি এবং নিশানা (টার্গেটিং) ইউনিটেরও প্রধান ছিলেন। খান ইউনিস ব্রিগেডের ব্যাটেলিয়ন কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তিনি। স্থলভাগে হামাসের যুদ্ধকৌশল ঠিক করতেন। মূলত দক্ষিণ গাজ়াতেই তিনি সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুকে বড়সড় সাফল্য হিসাবেই দেখছে আইডিএফ।
বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্তার মৃত্যু
হামাস কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় গাজ়ার সরকারের প্রধান ইসাম আল-দালিস-সহ গাজ়া সরকারের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্তার মৃত্যু হয়েছে। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ভোরের ইজ়রায়েলি বিমান হামলায় গাজ়ার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার ডিরেক্টর জেনারেল বাহজাত আবু সুলতানেরও মৃত্যু হয়েছে।
যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে
টানা তিন দিনের ক্ষেপণাস্ত্র এবং বিমানহানায় ২০০ শিশু-সহ ৬০০ জনেরও বেশি প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে বলে শুক্রবার জানিয়েছে স্বশাসিত গাজা কর্তৃপক্ষের স্বাস্থ্য দফতর। নেতানিয়াহু জানিয়েছেন, আমেরিকার সঙ্গে আলোচনা করেই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। সকল পণবন্দির মুক্তি এবং হামাসের বিনাশ না-করা পর্যন্ত ইজ়রায়েল থামবে না, হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
কিছু অংশকে যুক্ত হবে ইজ়রায়েলে
মঙ্গলবার ভোর থেকে গাজা ভূখণ্ডে ফের হামলা শুরু করেছে ইজরায়েল। হামাস কর্তৃপক্ষ জানিয়েছে ওই পণবন্দিদের মুক্তি না দিলে গাজ়া উপত্যকার কিছু অংশকে যুক্ত করা হবে ইজ়রায়েলের সঙ্গে । শুক্রবার এই হুমকি দেন ইজ়রায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইজ়রায়েল কাটজ়। তারপরেই সেখানে অবলিম্বে যুদ্ধবিরতির দাবি করেছেন জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের বিদেশমন্ত্রীরা।


