Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নেপালের হিমালয় অঞ্চলে ভয়াবহ হেলিকপ্টার (Nepal Helicopter Crash) দুর্ঘটনায় মৃত্যু হল এক বিদেশি নাগরিকের। আহত হয়েছেন আরও এক জন। মঙ্গলবার সকালে সোলুখুম্বু জেলার ফেরিচে এলাকায় অবতরণের সময় দু’টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কীভাবে লাগে ধাক্কা? (Nepal Helicopter Crash)
নেপালের স্থানীয় প্রশাসন (Nepal Helicopter Crash) সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত কপ্টার দু’টির একটি ‘এয়ার ডায়নাস্টি’ এবং অন্যটি ‘ফিশটেল এয়ার’ সংস্থার। একই সময়ে ফেরিচে এলাকায় নামার চেষ্টা করার সময় দু’টির মধ্যে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়। তবে মৃতের পরিচয় এবং তিনি কোন দেশের নাগরিক, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রশাসন। কী কারণে এই সংঘর্ষ, তা জানতে তদন্ত শুরু করেছে নেপাল পুলিশ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
দুর্ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। তাতে বরফে ঢাকা পাহাড়ি এলাকায় অবতরণের সময় দু’টি কপ্টারের সংঘর্ষের দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। তবে ভিডিয়োটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
আরও পড়ুন: Naushad Siddiqui: হামলার অভিযোগের পর আক্রান্ত পরিবারের বাড়িতে নওশাদ
ফেরিচে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৩৭১ মিটার উচ্চতায় অবস্থিত। এভারেস্ট বেসক্যাম্পে যাওয়ার পথে এই এলাকা গুরুত্বপূর্ণ। পর্যটক ও পর্বতারোহীদের যাতায়াত, উদ্ধারকাজ এবং জরুরি সামগ্রী পরিবহণে এখানে হেলিকপ্টার ব্যবহার করা হয়।


